শেখ হাসিনা পালানোর খবর দিয়ে পুরস্কার পেলেন প্রেস সচিব

২৬ জুন ২০২৫, ১০:২৬ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০৮:২৬ AM
শফিকুল আলম

শফিকুল আলম © টিডিসি সম্পাদিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রথম প্রকাশ করার জন্য আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও সাংবাদিক শফিকুল আলম। বৃহস্পতিবার (২৬ জুন) রাতের দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি পুরস্কার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন।

পোস্টে তিনি লিখেছেন, এটা আমার জন্য বড় খবর। ‘বাংলাদেশ বিপ্লব’ এবং শেখ হাসিনার দেশত্যাগের ব্রেকিং নিউজ কাভার করার জন্য অনারেবল মেনশন (সম্মানজনক স্বীকৃতি) পেয়েছি।

জানা গেছে, দ্য সোসাইটি অব পাবলিশারস ইন এশিয়া ২০২৫ (এসওপিএ) অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সময় শফিকুল আলম আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপির ব্যুরো প্রধান ছিলেন।

শেনজেন ভিসা ছাড়াই ইউরোপ ভ্রমণের সুযোগ পেতে পারেন আরও ৫ দেশ
  • ২৩ অক্টোবর ২০২৬
ফরিদপুরে প্রাইভেটকারের ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, মা-ছে…
  • ২৩ অক্টোবর ২০২৬
হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ধাওয়া…
  • ২৩ অক্টোবর ২০২৬
ককরোচদের আন্দোলনের মধ্যেই প্রকাশ্যে ভারতের নির্বাচন কমিশনের…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জা…
  • ২৩ অক্টোবর ২০২৬
গাজীপুরে বাসায় আগুন, ২ শিশুসহ দগ্ধ একই পরিবারের চারজন
  • ২৩ অক্টোবর ২০২৬