নববর্ষের আনন্দ শুভাযাত্রায় দেখা গেল পালকি

১৪ এপ্রিল ২০২৫, ০১:০৫ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২১ AM
পালকি

পালকি © টিডিসি ফটো

চৈত্রের শেষ বিকেলে যখন গোধূলির আলো ধীরে ধীরে মাটি ছুঁয়ে যায়, তখন এক নতুন ভোরের অপেক্ষায় বুক বাঁধে বাংলার হৃদয়। বৈশাখ আসে ঢাকের তালে,আলপনার রেখায়, হাসিমুখে পরম আশায়। আর সেই উৎসবের ভিড়ে মানুষের উচ্ছ্বাসের মাঝেও নিঃশব্দে মাথা তুলে দাঁড়িয়ে থাকে এক পুরোনো প্রতীক—পালকি।

আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এক আনন্দ শোভাযাত্রা বের হলে আবহমান বাংলার এই প্রতিকী চিত্র দেখা যায়।

পালকি শুধু এক সময়ের বাহন নয়, এটি এক আবেগ, এক স্মৃতি ও এক অনুভব। এটি সেই দিনগুলোর গল্প বলে যখন বউয়ের প্রথম যাত্রা হত এই ছায়াঘেরা বাহনে। এটি দিয়ে কখনো কখনো রাজপথে ধীরে ধীরে এগিয়ে চলত কোনো জমিদারের শোভাযাত্রা। পালকির দরজার ফাঁক দিয়ে জগতকে দেখা হত আড়াল থেকে। কিন্তু সেই আড়ালে ছিল এক মায়াবী দৃষ্টি, এক নরম হৃদয়।

নববর্ষে যখন পালকি দেখা যায়—মাটির পথ নয়, শোভাযাত্রার রঙিন রাস্তায়—তখন তা যেন সময়ের রেখা ভেদ করে আসে অতীতের কোলে বসে থাকা সেই সোনালি সকাল। ফুলে ফুলে সাজানো, রঙে রাঙানো সেই প্রতীকটি বলে—‘আমি তোমার ইতিহাস, আমি তোমার সংস্কৃতি, আমি সেই মায়া যা হারিয়ে যায়নি, শুধু একটু নীরব হয়ে গেছি।’

এখনও যখন ছোট্ট শিশু মায়ের হাত ধরে শোভাযাত্রায় পালকি দেখে, তখন তার চোখে জ্বলে ওঠে বিস্ময়ের আলো।হয়তো সে জানে না ইতিহাস, বোঝে না ঐতিহ্য, কিন্তু অনুভব করে—এতে কিছু আছে।যা মন ছুঁয়ে যায়।এভাবেই পালকি আজও হয়ে থাকে আমাদের আত্মপরিচয়ের প্রতিচ্ছবি, অতীত ও বর্তমানের সেতুবন্ধন।

বাংলা নববর্ষে পালকি আমাদের মনে করিয়ে দেয়—আনন্দ মানে শুধু নাচ-গান নয়, আনন্দ মানে স্মৃতি, শিকড় আর সেইসব গল্প যেগুলো শুনে বড় হয় একেকটা জাতি।

১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
শেষ ছয় বিজেএস পরীক্ষার পাঁচটিতেই প্রথম রাবি শিক্ষার্থীরা 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে চাকরি, আবেদন ১৮ অক্টোবর পর্যন…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৭তমে স্বামী, ১৮তমে স্ত্রী—বিজেএসে দুজনই তৃতীয়
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬