বিয়ের আসর থেকে ফিলিস্তিনি কনেকে তুলে নিয়ে গেল ইসরাইলি পুলিশ (ভিডিও)

০৫ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৭ PM
ফিলিস্তিনি বধূকে ধরে নিয়ে গেল ইসরায়েলি পুলিশ

ফিলিস্তিনি বধূকে ধরে নিয়ে গেল ইসরায়েলি পুলিশ © সংগৃহীত

চলছিল বিয়ের উৎসব এর মধ্যেই হানা দেয় ইসরায়েলি পুলিশ। এসময় তারা ফিলিস্তিনি এক কনেকে ধরে নিয়ে গেছে। রবিবার এ ঘটনা ঘটেছে উত্তরাঞ্চলীয় ইসরায়েলের আররাবায়। 

দ্য নিউ আরব এক প্রতিবেদনে জানিয়েছে, পুলিশ ভেবেছিল ওই নববধূর স্বামী আররাবায় উপস্থিত ছিলেন। ওই নববধূর আইনজীবী শাদি থাব্বাহ বলেন, তখন তার স্বামীর সেখানে উপস্থিত ছিল। নববধূকে অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আদালতের আদেশ অনুযায়ী আররাবায় ওই নববধূর স্বামীর উপস্থিত হওয়া নিষিদ্ধ ছিল।

এ ঘটনার এক ভিডিওতে দেখা যায়, ওই নববধূকে ধরে নিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

থাব্বাহ বলেন, পুলিশ তার মক্কেলকে ‘তদন্ত ব্যাহত করার’ জন্য আটক করেছে। তারপর তাকে ছেড়ে দেয়া হয়েছে এবং পাঁচ দিনের জন্য গৃহবন্দী থাকার সাজা শোনানো হয়েছে।

আরও পড়ুন: ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস

তিনি আল-জারমাক নিউজ আউটলেটকে বলেন, আমি বুঝতে পারছি না যে সে তদন্ত কীভাবে ব্যাহত করেছে। ঘটনাস্থলে বর উপস্থিত ছিলেন এবং তাকে গ্রেপ্তার করা হয়নি, তাহলে পুলিশ কী তদন্তের কথা বলছে?

থাব্বাহ বলেন, পুলিশ পার্টিতে উপস্থিত শিশু ও নারীদের ভয় দেখায়। সেখানে ১৫০ জন পুলিশ সদস্য ছিল যারা বাড়িতে ঢুকে পড়ে। যখন তারা দেখে যে সেখানে বর নেই তখন তারা বাড়িতে তাদের অভিযানের বৈধতা দিতে চায়। তাই তারা নববধূ এবং অন্য ১৫ জন অতিথিকে গ্রেপ্তার করে।

কলেজ গভর্নিং বডির সভাপতিকে সরিয়ে এমপির স্ত্রীকে নিয়োগের আদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অফিসে ৮ ঘণ্টা বসে কাজ করলেই কি ভুঁড়ি বাড়ে, জানুন বিশেষজ্ঞদে…
  • ০৪ আগস্ট ২০২৬
অ্যাসোসিয়েট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
  • ০৪ আগস্ট ২০২৬
২০২৫ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বৃ…
  • ০৪ আগস্ট ২০২৬
ভাত খেলেই কী ভুঁড়ি বাড়ে? যা জানালেন পুষ্টিবিদ
  • ০৪ আগস্ট ২০২৬
মায়ের অসমাপ্ত স্বপ্ন, নীলার ছয় বছরের লড়াই আর একটি থিসিস ডিফ…
  • ০৪ আগস্ট ২০২৬