মেলেনি লাশবাহী গাড়ি, মেয়ের দেহ কাঁধে ১০ কিলোমিটার হাঁটলেন বাবা

২৬ মার্চ ২০২২, ০১:১৬ PM
মেয়ের লাশ নিয়ে যাচ্ছেন বাবা

মেয়ের লাশ নিয়ে যাচ্ছেন বাবা © সংগৃহীত

লাশবাহী গাড়ি না পেয়ে মৃত কন্যার দেহ নিয়ে ১০ কিলোমিটার হাঁটলেন ভারতের ছত্তীসগঢ়ের সরগুজার আমডালা গ্রামের বাসিন্দা ইশ্বর দাস। সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত ভিডিওটি ছড়িয়ে পড়তেই সক্রিয় হয়েছে ছত্তীসগঢ় সরকার। সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী টি এস সিংহদেও ঘটনাটি বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈশ্বর তাঁর সাত বছরের মেয়ে সুরেখাকে গুরুতর অসুস্থ অবস্থায় শুক্রবার ভোরে লক্ষ্মণপুরের সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসেছিলেন। কিছু সময় পরে সেখানেই সুরেখা মারা যায়। মেয়ের দেহ গ্রামে নিয়ে যাওয়ার জন্য কোনও গাড়ি পাননি ঈশ্বর। কিছুক্ষণ অপেক্ষার পরে তিনি কাঁধে মেয়ের দেহ তুলে ১০ কিলোমিটার দূরে আমডালার উদ্দেশে রওনা হন।

লক্ষ্মণপুর স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক বিনোদ ভার্গব বলেন, ‘‘মেয়েটির অক্সিজেনের মাত্রা খুব কমে গিয়েছিল। ৬০-এর কাছাকাছি নেমে যায়। তার বাবা-মা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে সে প্রবল জ্বরে ভুগছিল। আমরা প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেছিলাম। কিন্তু তার অবস্থার অবনতি হয়। সকাল সাড়ে ৭টা নাগাদ সে মারা যায়।’’ ভার্গবের দাবি, সুরেখার দেহ নিয়ে যাওয়ার জন্য সকাল সাড়ে ৯টা নাগাদ লক্ষ্মণপুর স্বাস্থ্যকেন্দ্রে সরকারি গাড়ি এসেছিল। কিন্তু তার আগেই ঈশ্বর মেয়ের দেহ কাঁধে তুলে গ্রামের উদ্দেশে রওনা হন।

আরও পড়ুন: গোপন ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার হুমকি, ইন্টার্ণ চিকিৎসক গ্রেফতার

স্বাস্থ্যমন্ত্রী সিংহদেও সরগুজা জেলারই অম্বিকাপুরের বিধায়ক। ঘটনা সম্পর্কে দুঃখপ্রকাশ করে তিনি বলেন, ‘‘আমি ভিডিওটি দেখেছি। খুবই মর্মান্তিক। এ বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমএইচও)-কে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি। ওই স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিকদের উচিত ছিল গাড়ি না আসা পর্যন্ত মৃতের পরিবারকে অপেক্ষা করতে বলা। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।’’

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সূত্র: আনন্দবাজার

জামালপুরে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসা…
  • ০৫ নভেম্বর ২০২৬
এমআইএসটির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
  • ০৫ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের পদত্যাগের দাবিতে হোম ইকোনমিক্স কলেজে শিক্ষার্থীদে…
  • ০৫ নভেম্বর ২০২৬
ডেনমার্কের রোসকিল্ড বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বিনামূল্যে স্না…
  • ০৫ নভেম্বর ২০২৬
তারেক রহমানকে নিয়ে বক্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ
  • ০৫ নভেম্বর ২০২৬
জ্বালানি তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950