এবার ট্রুডো–হিলারির উপর রাশিয়ার নিষেধাজ্ঞা

১৬ মার্চ ২০২২, ১০:১২ PM
ট্রুডো ও হিলারি

ট্রুডো ও হিলারি © টিডিসি ফটো

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পর রাশিয়ার নিষেধাজ্ঞা তালিকায় এবার যুক্ত হলেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

এ তালিকায় আরও আছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীসহ মার্কিন প্রশাসনের বেশ ক’জন ঊর্ধ্বতন কর্মকর্তা। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে।

এ ব্যাপারে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরটি ক্রেমলিনের ঘোষণা উদ্ধত করে বলেছে, সম্প্রতি ওয়াশিংটনের পক্ষ থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ রাশিয়ার বেশ ক’জন নেতা ও কর্মকর্তাকে ‘কালো তালিকাভুক্ত’ করার পাল্টা ব্যবস্থা হিসেবে মস্কো মোট ১৩ জন মার্কিনির ওপর এই নিষেধাজ্ঞা দিয়েছে। তালিকায় প্রেসিডেন্ট বাইডেন এবং তার কয়েকজন মন্ত্রী এবং নিরাপত্তা উপদেষ্টা ছাড়াও মার্কিন সেনাপ্রধান জেনারেল মার্ক মাইলি এবং হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকিও রয়েছেন। এছাড়া সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনকেও রাশিয়ার এ নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে।

আরও পড়ুন: ১৬ পরীক্ষায় ১৬ স্বর্ণপদক পেলেন প্রকৌশলের ছাত্রী!

রাশিয়ার এই নিষেধাজ্ঞাকে অবশ্য প্রতীকী হিসেবেই ধরা হচ্ছে। এই সকল ব্যক্তির সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক বজায় থাকবে এবং প্রয়োজনবোধে উচ্চ পর্যায়ে যোগাযোগও করা যাবে বলে নিষেধাজ্ঞার বিবৃতিতে বলা হয়

ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো। তারা নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। মূলত পশ্চিমাদের দেওয়া একের পর এক নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা হিসেবে মঙ্গলবার নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা রাশিয়ায় ভ্রমণ করতে পারবেন না বলে আল–জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

এদিকে মঙ্গলবার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভসহ নতুন করে দেশটির ৩৭০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটিতে তাঁদের সম্পদ জব্দ করা হবে ও ভ্রমণ নিষিদ্ধ থাকবে। যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও রয়েছেন।

 

মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬