দিয়ারার গোলে এগিয়ে বিরতিতে সেনেগাল

০২ জুলাই ২০২৬, ০৩:০৭ AM
দিয়ারার গোলে এগিয়ে বিরতিতে সেনেগাল

দিয়ারার গোলে এগিয়ে বিরতিতে সেনেগাল © সংগৃহীত

বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ে প্রথমার্ধে দাপট দেখিয়েছে সেনেগাল। আক্রমণভাগে একের পর এক সুযোগ তৈরি করে হাবিব দিয়ারার গোলে ১–০ ব্যবধানে এগিয়ে বিরতিতে গেছে আফ্রিকার প্রতিনিধিরা।

সিয়াটলের লুমেন ফিল্ডে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। তবে প্রথম বড় সুযোগটি তৈরি করে সেনেগাল। ১১তম মিনিটে ইলিমান এনদিয়ায়ের দারুণ ক্রস বক্সে পৌঁছালেও সেখানে কোনো সতীর্থ না থাকায় নষ্ট হয় সম্ভাবনাময় আক্রমণ।

দুই মিনিট পরই গোলের খুব কাছাকাছি পৌঁছে যায় সেনেগাল। ইসমাইল জ্যাকবসের নিখুঁত ক্রস থেকে ইসমাইলা সারের হেডে থিবো কোর্তোয়া হাত ছোঁয়ালেও বল পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বল পেয়েও গোল করতে পারেননি সার; তার শট গিয়ে লাগে সাইড নেটে।

ক্রমাগত চাপের ফল আসে ২৫তম মিনিটে। বাঁ প্রান্ত থেকে সাদিও মানের দারুণ ভাসানো ক্রসে ইসমাইলা সারের শক্তিশালী হেড দূরের পোস্টে লেগে ফিরে আসে। তবে ফিরতি বলে সবার আগে পৌঁছে সহজ ফিনিশিংয়ে জাল খুঁজে নেন হাবিব দিয়ারা। প্রাপ্য এই গোলেই ১–০ ব্যবধানে এগিয়ে যায় সেনেগাল।

গোল হজমের পরও ছন্দে ফিরতে পারেনি বেলজিয়াম। ৩৭তম মিনিটে মানে ও দিয়ারার চমৎকার বোঝাপড়ার পর মানের শট কোর্তোয়া তালুবন্দি করেন। এরপর ৪৩তম মিনিটে জেরেমি ডোকুর ক্রসও সহজেই নিয়ন্ত্রণে নেন সেনেগালের গোলরক্ষক ইহসান দিয়াও।

প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরার সেরা সুযোগ পায় বেলজিয়াম। কর্নার থেকে বল পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে ম্যাক্সিম ডি কুইপারের নেওয়া বাঁকানো শট অসাধারণ ডাইভে কর্নারের বিনিময়ে ফিরিয়ে দেন দিয়াও। শেষ পর্যন্ত হাবিব দিয়ারার একমাত্র গোলেই ১–০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সেনেগাল।

দুই হাত নেই, মুখে কলম ধরে দাখিল পাস রিয়াদের
  • ৩১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রীর বিরুদ্ধে ভয়ভীতি সৃষ্টি…
  • ৩১ আগস্ট ২০২৬
নওগাঁয় সাড়ে ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ৩১ আগস্ট ২০২৬
ভারত সিরিজ নিয়ে আশাবাদী তামিম
  • ৩১ আগস্ট ২০২৬
ইজিবাইকচালক হত্যায় একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন
  • ৩১ আগস্ট ২০২৬
জাগদল থেকে বিএনপি: বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা
  • ৩১ আগস্ট ২০২৬