দিয়ারার গোলে এগিয়ে সেনেগাল, চাপে বেলজিয়াম

০২ জুলাই ২০২৬, ০২:৩৬ AM
গোলের পর হাবিব দিয়ারার উদ্‌যাপন

গোলের পর হাবিব দিয়ারার উদ্‌যাপন © সংগৃহীত

শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে প্রথমে আঘাত হানল সেনেগাল। ম্যাচের ২৫তম মিনিটে হাবিব দিয়ারার গোলে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে আফ্রিকার দলটি।

গোলটির সূচনা করেন সাদিও মানে। বাঁ প্রান্ত থেকে দারুণ বাঁকানো একটি ক্রস বাড়ান তিনি। সেই বলে ইসমাইলা সার হালকা হেড করে গোলমুখে পাঠান। বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া পরাস্ত হলেও বলটি পোস্টে লেগে ফিরে আসে।

তবে ফিরতি বলে কোনো ভুল করেননি হাবিব দিয়ারা। সবার আগে বলের কাছে পৌঁছে কাছ থেকে সহজ ফিনিশিংয়ে জালে পাঠিয়ে দেন তিনি। দীর্ঘ সময় ধরে আক্রমণাত্মক ফুটবল খেলা সেনেগাল শেষ পর্যন্ত তাদের প্রাপ্য গোলটিই তুলে নেয়।

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬