অতিরিক্ত সময়ে গড়াল বেলজিয়াম-সেনেগাল ম্যাচ

০২ জুলাই ২০২৬, ০৪:২২ AM
সেনেগাল-বেলজিয়াম ম্যাচ

সেনেগাল-বেলজিয়াম ম্যাচ © সংগৃহীত

ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত সবকিছুই ছিল সেনেগালের নিয়ন্ত্রণে। ২–০ গোলে এগিয়ে থেকে শেষ আটের স্বপ্নও প্রায় ছুঁয়ে ফেলেছিল আফ্রিকার দলটি। কিন্তু ফুটবল যে শেষ বাঁশি বাজা পর্যন্ত শেষ হয় না, সেটাই আবারও প্রমাণ করল বেলজিয়াম।

নাটকীয় প্রত্যাবর্তনের সূচনা করেন বদলি হিসেবে নামা রোমেলু লুকাকু। ৮৬তম মিনিটে গোল করে ব্যবধান কমিয়ে বেলজিয়ামকে ম্যাচে ফেরান তিনি। সেই গোলের রেশ কাটতে না কাটতেই ৮৯তম মিনিটে ইউরি টিলেমান্স দুর্দান্ত এক হেডে জালে বল জড়িয়ে সমতা ফিরিয়ে আনেন।

মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ২–০ ব্যবধান ঘুচিয়ে ২–২ সমতায় ফিরে আসে বেলজিয়াম। নিশ্চিত জয় হাতছাড়া করে হতবাক হয়ে পড়ে সেনেগাল।

নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোরলাইন ২–২ থাকায় ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত ৩০ মিনিটে। এখন শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে দুই দলকেই আরও আধাঘণ্টার কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।

৮ গোলের থ্রিলারে জয় ম্যানসিটির
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা, মিলছে না ৩ প্রশ্নের উত্তর
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন সংসদ সদস্য গাজী নজরুল
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আমরা কি আবারও জাহেলিয়াত যুগে ফিরে যাচ্ছি? 
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অধিনায়কত্ব কেন ছাড়ছেন, জানালেন জ্যোতি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মিরপুর বাঙলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক
  • ২০ সেপ্টেম্বর ২০২৬