ইসমাইলার দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান বাড়াল সেনেগাল

০২ জুলাই ২০২৬, ০৩:২৫ AM
ইসমাইলার দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান বাড়াল সেনেগাল

ইসমাইলার দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান বাড়াল সেনেগাল © সংগৃহীত

দ্বিতীয়ার্ধের শুরুতেই বেলজিয়ামকে আরও বড় ধাক্কা দিল সেনেগাল। ইসমাইলা সারের দুর্দান্ত ফিনিশিংয়ে ২–০ ব্যবধানে এগিয়ে নিলো আফ্রিকার দলটি।

গোলটির সূচনা করেন ডিফেন্ডার মুসা নিয়াখাতে। নিজের অর্ধ থেকে লম্বা একটি বল বাড়ান তিনি। সেটি দারুণ দক্ষতায় বুক দিয়ে নিয়ন্ত্রণে নেন সার। এরপর এক মুহূর্তও দেরি না করে জোরালো হাফ-ভলিতে বল পাঠিয়ে দেন থিবো কোর্তোয়ার জালে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এই গোলে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে নিজেদের হাতে তুলে নেয় সেনেগাল। প্রথমার্ধে হাবিব দিয়ারার গোলে এগিয়ে থাকার পর এবার সারের নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করে শেষ ষোলোর স্বপ্ন আরও উজ্জ্বল করল আফ্রিকার প্রতিনিধিরা।

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অব…
  • ১১ অক্টোবর ২০২৬
যে কারণে খুলনায় রাতে একা চলাচলে পুলিশ সদস্যদের নিষেধাজ্ঞা
  • ১১ অক্টোবর ২০২৬
বিছানায় শুয়েও দু’চোখে ঘুম নেই, মেনে চলুন এই নিয়মগুলো
  • ১১ অক্টোবর ২০২৬
জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬