তিন মিনিটে দুই গোল, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সমতায় ফিরল বেলজিয়াম

০২ জুলাই ২০২৬, ০৪:১৩ AM
সেনেগাল-বেলজিয়াম ম্যাচ

সেনেগাল-বেলজিয়াম ম্যাচ © সংগৃহীত

অবিশ্বাস্য এক নাটকীয়তায় ম্যাচে ফিরেছে বেলজিয়াম। ৮৫ মিনিট পর্যন্ত ২–০ গোলে পিছিয়ে থাকা দলটি মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে ২–২ সমতা ফিরিয়েছে।

৮৬তম মিনিটে প্রথম গোল করে আশার আলো জ্বালায় বেলজিয়াম। এরপর ৮৯তম মিনিটে দুর্দান্ত এক আক্রমণ থেকে সমতাসূচক গোলটি করেন অধিনায়ক ইউরি টিলেমান্স। বক্সের ভেতরে ভেসে আসা নিখুঁত ক্রসে উঁচুতে লাফিয়ে শক্তিশালী হেডে বল জালে জড়িয়ে দেন তিনি। গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না।

ম্যাচের অধিকাংশ সময় সেনেগালের নিয়ন্ত্রণে থাকলেও শেষ মুহূর্তে দুর্দান্ত লড়াইয়ে ফিরে এসে হার এড়িয়েছে বেলজিয়াম। কয়েক মিনিট আগেও যেখানে আফ্রিকার দলটি নিশ্চিত জয়ের স্বপ্ন দেখছিল, সেখানে এখন ম্যাচটি নতুন করে জমে উঠেছে।

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬