আমরা আপনাদের দাস নই: পশ্চিমাদের ইমরান খান

০৭ মার্চ ২০২২, ০৩:১৯ PM
ইমরান খান

ইমরান খান © সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ডের নিন্দা করার জন্য গত সপ্তাহে পাকিস্তানকে অনুরোধ করেছিলেন ইসলামাবাদ-ভিত্তিক পশ্চিমা রাষ্ট্রদূতরা। এবার তাদের একহাত নিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। জবাবে রোববার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাদের সমালোচনা করে বলেছেন, ‘তারা কি ভাবেন, আমরা তাদের দাস।’

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সেটিকে সমর্থন করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ সহ ২২টি কূটনৈতিক মিশনের প্রধানরা। এ নিয়ে গত ১ মার্চ একটি যৌথ চিঠি প্রকাশ করে তারা

ইমরান খান রোববার এক রাজনৈতিক সমাবেশে বলেন, ‘আপনারা আমাদের কী ভাবেন? আমরা কি আপনাদের দাস যে আপনার যা করতে বলবেন, আমরা তা-ই করব।’

আরও পড়ুন: ট্রান্স নারীদের লক্ষ্য এবার বিসিএস, ৪৪তমে আবেদন দু’জনের

সংখ্যাগরিষ্ঠ সদস্যদেশের সমর্থনে জাতিসংঘ সাধারণ পরিষদের নিন্দা প্রস্তাবটি পাস হলেও ঐতিহাসিকভাবে পশ্চিমাদের মিত্র পাকিস্তান ভোটদানে বিরত ছিল।

তিনি আরও বলেন, ‘আমি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের জিজ্ঞাসা করতে চাই; আপনারা কী ভারতকে এমন একটি চিঠি লিখেছেন? পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বীও সমর্থন দেওয়া থেকে বিরত ছিল।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তান ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ, তারা আফগানিস্তানে পশ্চিমা ন্যাটো জোটকে সমর্থন করেছিল। কিন্তু কৃতজ্ঞতার পরিবর্তে ইসলামাবাদকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে।’

নিজেদের রাশিয়ার বন্ধু দাবি করে ইমরান খান বলেন, ‘আমরা আমেরিকারও বন্ধু; আমরা চীন এবং ইউরোপেরও বন্ধু; আমরা কোনো দলে নই। পাকিস্তান নিরপেক্ষ থাকবে এবং যারা যুদ্ধ শেষ করার চেষ্টা করছে তাদের সঙ্গে কাজ করবে।’

সূত্র: রয়টার্স. এনডিটিভি

ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950