নিজেদের মধ্যে গোলাগুলিতে ৫ বিএসএফ সদস্য নিহত

০৬ মার্চ ২০২২, ০৫:০৩ PM
বিএসএফ

বিএসএফ © সংগৃহীত

নিজেদের মধ্যে গোলাগুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পাঁচ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন জওয়ান। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিজেদের মধ্যে কী কারণে সংঘর্ষ হয়েছে তা এখনো জানা যায়নি।

রোববার (৬ মার্চ) সকালে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের অমৃতসরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফের নিহত পাঁচ জওয়ানের একজন রোববার সকালে অন্য সহকর্মীদের দিকে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করলে চারজন নিহত হন। পরে হামলাকারী জওয়ান নিজেও নিহত হন। তবে হামলাকারী জওয়ান কী আত্মহত্যা করেছেন নাকি অন্যদের গুলিতে নিহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

আরও পড়ুন: পরিবর্তন হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পদ্ধতি

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। ঘটনাটি ঘটেছে বিএসএফের ছাউনির ভেতরেই। বাহিনীর সশস্ত্র জওয়ানদের নিজেদের মধ্যে গুলির লড়াই বিএসএফ কর্তাদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। কারণ এর আগেও এ ধরনের একাধিক রক্তপাতের ঘটনা ঘটেছে।

সীমান্ত পাহারার দায়িত্বপ্রাপ্তরা নিজেরাই বন্দুকযুদ্ধে প্রাণ হারানোর বিষয়টি নিয়ে বহুদিন ধরেই বাহিনীর ভেতরে আলোচনা চলছিল। মনস্তত্ত্ববিদদের সাহায্য নেওয়ার কথাও বলা হয়েছিল।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তের কাছেও এমনই এক ঘটনায় গোলাগুলিতে দুই জওয়ান প্রাণ হারান। জখম হন আরও একজন।

ট্যাগ: ভারত
ছাত্রদল নেতাকর্মীদের মারধরের ঘটনায় বারের ম্যানেজারসহ ১১ জন …
  • ১৩ নভেম্বর ২০২৬
ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950