২৬ বছরে মারা গেলেন মাইক্রোসফটের সিইওর ছেলে

০১ মার্চ ২০২২, ০১:৪২ PM
জন্ম থেকেই সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন জেন

জন্ম থেকেই সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন জেন © সংগৃহীত

মারা গেলেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেল্লার ছেলে জেন নাদেল্লা। বয়স হয়েছিল মাত্র ২৬। সংস্থার কর্মীদের একটি ই-মেল বার্তায় তা জানিয়েছিলেন সফটওয়্যার সংস্থার প্রধান। জন্ম থেকেই সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন জেন। উইল চেয়ার ব্যবহার করতে হতো।

১৯৯৬ সালের ১৩ অগস্ট জন্মগ্রহণ করেছিলেন জেন। পরে নিজের বইয়ে ছেলের জন্মের দিনগুলোর কথা তুলে ধরে নাদেল্লা লিখেছিলেন, জন্মের পর জেন কাঁদেননি জেন। দ্রুত তাকে সিটেলের একটি শিশুদের হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। যে হাসপাতালে গত বছর ১৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছেন মাইক্রোসফটের সিইও। 

নাদেল্লা জানিয়েছেন, ছেলের জেনের কারণে জীবন পালটে গিয়েছে। ২০১৪ সালে মাইক্রোসফটের সিইও হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিশেষভাবে সক্ষম শিশু এবং মানুষদের সহায়তা করবে, এমন জিনিস তৈরির উপর জোর দিয়েছেন। তাঁদের জন্য এমন প্রযুক্তি তৈরি করেছে মাইক্রোসফট, যা জীবনে কিছুটা স্বস্তি নিয়ে আসবে। 

জেন শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর পর, হাসপাতালের সিইও, জেফ স্পারিং বোর্ডের কাছে একটি বার্তায় বলেছিলেন, জেনকে তার সঙ্গীত পছন্দের জন্য স্মরণ করা হবে।

মাইক্রোসফট এ ঘটনার দুঃখপ্রকাশ করে জানিয়েছে, শোকাহত পরিবারের জন্য প্রার্থনা করুক সবাই এবং এই দুঃখের সময় থেকে বেরিয়ে আসার জন্য সুযোগ দেওয়া হোক।

সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬