লতা স্মরণে জাদুঘর হচ্ছে মুম্বাই বিশ্ববিদ্যালয়ে

১০ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৭ AM
মুম্বাই বিশ্ববিদ্যালয় ও লতা মঙ্গেশকর

মুম্বাই বিশ্ববিদ্যালয় ও লতা মঙ্গেশকর © সংগৃহীত ছবি

মহারাষ্ট্র রাজ্য সরকার লতা মঙ্গেশকরের সম্মানে সংগীত একাডেমি গড়ার ঘোষণা দিয়েছে। জাদুঘরটির নির্মাণ হবে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের কালিনা ক্যাম্পাসে। বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, দুদিন আগে ভারতীয় জনতা পার্টির লোকসভা সদস্য রাম কদম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে অনুরোধ করেন, লতা মঙ্গেশকরকে উৎসর্গ করে শিবাজি পার্কে একটি জাদুঘর স্থাপন করতে। বর্তমানে শিবাজি পার্কে বালসাহেব ঠাকরের একটি স্মৃতিস্তম্ভ রয়েছে।

গত সোমবার মধ্য প্রদেশের প্রশাসন ঘোষণা দেয়, তারা লতা মঙ্গেশকর স্মরণে একটি মিউজিক একাডেমি ও একটি জাদুঘর স্থাপন করবে। আর সেগুলো হবে লতার জন্মস্থান ইন্দোরে। তাঁর স্মরণে একটি স্মৃতিস্তম্ভও স্থাপন হবে সেখানে। এ ছাড়া রাজ্য সরকার লতা মঙ্গেশকরের নামে একটি পুরস্কার দেবে, যেটি তাঁর জন্মদিনে প্রদান করা হবে।

আরও পড়ুন: যে ১০ বিদেশি ভাষা শিখলে ক্যারিয়ার গড়তে ভূমিকা রাখতে পারে

৬ ফেব্রুয়ারি সকালে অসীমের পথে পা বাড়ান সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। মৃত্যুর সময় লতা মঙ্গেশকরের বয়স হয়েছিল ৯২ বছর। ১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে সংগীতে ক্যারিয়ার শুরু করেন লতা মঙ্গেশকর। ৭০ বছরের ক্যারিয়ারে ৩০ হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি এ শিল্পী। ১৯২৯ সালে ইন্দোরে জন্মগ্রহণ করেন লতা মঙ্গেশকর। তার বাবা দীননাথ মঙ্গেশকর ও মা সেবন্তি মঙ্গেশকর। ভাইবোনদের মধ্যে লতা মঙ্গেশকর সবার বড়। 

ওইদিন রাতে মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্যানুষ্ঠান হয়। শেষকৃত্যে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে, বলিউড সুপারস্টার শাহরুখ খান, রণবীর কাপুর, আশা ভোঁসলে, বিদ্যা বালান, আমির খান, শচীন টেন্ডুলকারসহ বিশিষ্টজনেরা।

 

ট্যাগ: ভারত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গাছ আছে ১৭ হাজার ১৬১টি, প্রজাতি ২৭৭
  • ০২ জুলাই ২০২৬
প্রাথমিকে ৭৪ হাজার ৬৭৮ পদে শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন…
  • ০২ জুলাই ২০২৬
ভুলে অ্যাডমিট না এনে কাঁদছিলেন এইচএসসি পরীক্ষার্থী, ছাত্রদল…
  • ০২ জুলাই ২০২৬
মাদ্রাসার আলিমের কুরআন মাজিদ পরীক্ষার প্রশ্ন দেখুন এখানে
  • ০২ জুলাই ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির নতুন ট্রে…
  • ০২ জুলাই ২০২৬
মাঠভরা করলা, বাজারে নেই দাম—বিপাকে যশোরের কৃষক
  • ০২ জুলাই ২০২৬