ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর

০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ PM
ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা শিক্ষা বোর্ড © ফাইল ছবি

২০২৪ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত বাদপড়া শিক্ষার্থীদের নতুন করে রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ পর্যায়ে রেজিস্ট্রেশন চলবে ৮ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত। এছাড়া ২০২৪, ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত বাদ পড়া শিক্ষার্থীদেরও একই সময়ের মধ্যে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের পৃথক দুই চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি বোর্ডের আওতাধীন সব নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক/স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের পাঠানো হয়েছে

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর দায়-দায়িত্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে।

এ ছাড়া অন্য শিক্ষা বোর্ড থেকে টিসির মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরও ৪ থেকে ৮ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ভেঞ্চার, আবেদন ৩…
  • ০১ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দ…
  • ০১ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০১ অক্টোবর ২০২৬
ষষ্ঠ ও অষ্টম শ্রেণিতে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর
  • ০১ অক্টোবর ২০২৬
রোনালদোর আইকনিক ‘৭ নম্বর’ জার্সি আরেকজনকে দিয়ে দিল পর্তুগাল
  • ০১ অক্টোবর ২০২৬
দেশের একটি জেলায় ভূমিকম্প
  • ০১ অক্টোবর ২০২৬