নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের দেশত্যাগের নিষেধাজ্ঞার আবেদন

০১ অক্টোবর ২০২৬, ০৬:১৪ PM
সিদ্দিকী নাজমুল আলম

সিদ্দিকী নাজমুল আলম © টিডিসি সম্পাদিত

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিদেশ গমন রহিত করতে আদালতে আবেদন দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুদক প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানিয়েছেন।

দুদকের জানায়, সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করে তা নিজের ও স্বার্থসংশ্লিষ্টদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে এনে বৈধতা দেওয়ার চেষ্টা এবং বিদেশে অর্থ পাচার করে সম্পদ অর্জনের মাধ্যমে মানিলন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলছে।

এ অভিযোগের অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন দুদকের প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং-১ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী।

নথিতে বলা হয়, গত ১৬ ফেব্রুয়ারি সিদ্দিকী নাজমুল আলমের বিদেশ গমন রহিত করার জন্য দুদকের পরিচালক (মানিলন্ডারিং) বরাবর আবেদন করা হয়। পরে ওই আবেদন বিজ্ঞ আদালতে দাখিলের জন্য কমিশনের অনুমোদন দেওয়া হয়েছে।

দুদকের নথিতে সিদ্দিকী নাজমুল আলমকে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিশ্বে সবচেয়ে সহজে বিসর্জন দেওয়া পণ্য হলো মানুষের জীবন: প্র…
  • ৩০ অক্টোবর ২০২৬
‘ট্রান্সজেন্ডার’ নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য, পদত্যাগ চেয়ে …
  • ৩০ অক্টোবর ২০২৬
দেশসেরা ঢাবি-ড্যাফোডিল-বুয়েট, শীর্ষ ২০-এ ১৩ সরকারি ৫ বেসরকা…
  • ৩০ অক্টোবর ২০২৬
কালকের মধ্যেই সরাতে হবে ভাড়াটে, নয়তো বাতিল হবে সরকারি বাসা
  • ৩০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের …
  • ৩০ অক্টোবর ২০২৬
নাঈমের ঘূর্ণিতে গুটিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ, লিড বাংলাদেশের
  • ৩০ অক্টোবর ২০২৬