ডেনমার্কের রানী মার্গ্রেথে করোনা আক্রান্ত

০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫৬ PM
রানী মার্গ্রেথে

রানী মার্গ্রেথে © সংগৃহীত

ডেনমার্কের রানী মার্গ্রেথে করোনা আক্রান্ত হয়েছেন। আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) দেশটির রয়্যাল কোর্ট থেকে দেয়া এক বিবৃতিতে এ খবর দেয়া হয়েছে। করোনক্রান্ত হলেও এখন পর্যন্ত তিনি সুস্থ রয়েছেন।

বর্তমানে রানী আমালিয়েনবর্গ প্রাসাদে আইসোলেশনে রয়েছেন। এটি কোপেনহেগেনে অবস্থিত।

আরও পড়ুন: কর্ণাটক হাইকোর্টেও সুরাহা হলো না হিজাব বিতর্ক

কোভিড আক্রান্ত হওয়ার কারণে তার সামনের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া তার নরওয়েতে ছুটি কাটাতে যাবার কথা ছিল। কিন্তু কোভিড পজেটিভ জানার পরে সেই সফর বাতিল করা হয়েছে।

গত অর্ধ শতাব্দি ধরে সিংসাহসনে রয়েছেন তিনি। রানী মার্গ্রেথের বয়স ৮১ বছর। ডেনমার্কে নাৎসি আক্রমণের এক সপ্তাহ পরে রাণি জন্মগ্রহন করেছিলেন। তিনি যুদ্ধের বছরগুলি ডেনমার্কে কাটিয়েছিলেন এবং তারপরে কোপেনহেগেনে স্কুলে পড়াশোনা করেন। তিনি পড়াশোনা চালিয়ে যান কোপেনহেগেন, জুটল্যান্ডের আরহুস, কেমব্রিজ, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং সোরবনে। ১৯৫৩ সালে, ডেনিশ সংবিধানে সিংহাসনে নারীর উত্তরাধিকারের অনুমতি দেওয়ার পরে, রাজার জ্যেষ্ঠ কন্যা মার্গ্রেথ ‘সিংহাসন উত্তরাধিকারী’ হন। তার ১৮ তম জন্মদিন থেকে তিনি তার ভবিষ্যতের দায়িত্ব পালনের জন্য কাউন্সিল অফ স্টেটের সভাগুলিতে অংশ নিয়েছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের ৯ এপ্রিলের পরীক্…
  • ০১ এপ্রিল ২০২৬
হাদি হত্যা মামলায় সঞ্জয় চিসিমের জামিন নামঞ্জুর
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটপাত দখলকারীদের সতর্ক করল ডিএমপি, পুনরায় দখল হলে কঠোর ব্…
  • ০১ এপ্রিল ২০২৬
মেহেরপুর সীমান্তে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, আটক ২
  • ০১ এপ্রিল ২০২৬
দুর্ঘটনায় ভিকারুননিসার পিকনিকের বাস
  • ০১ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে প্রতা…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence