ওমরাহ পালনে সৌদি যেতে লাগবে করোনা নেগেটিভ সনদ

০৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৮ PM
ওমরাহ পালন

ওমরাহ পালন © সংগৃহীত

চলমান করোনা মহামারির মধ্যে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে যাঁরা সৌদি আরবে যেতে অবশ্যই করোনার নেগেটিভ সনদ থাকতে হবে। আর তার পরীক্ষা করাতে হবে রওয়ানা দেওয়ার আগের ৪৮ ঘণ্টার মধ্যে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নির্দেশনা দিয়েছে।

আরব নিউজের খবরে বলা হয়েছে, নতুন নিয়মে ভ্রমণকারীদের পূর্ণডোজ টিকা নেওয়া থাকলেও করোনা নেগেটিভ সনদ দেখানো বাধ্যতামূলক। এ নিয়ম আগামী বুধবার (৯ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

এর আগে ২০২২ সালের শুরুতে পবিত্র ওমরাহ পালনের জন্য নতুন নির্দেশনা দিয়েছিল সৌদি আরব। ওই নির্দেশনা অনুযায়ী, প্রথমবার পবিত্র ওমরাহ পালনের অন্তত ১০ দিন পর দ্বিতীয়বার ওমরাহ পালন করার অনুমতি দেওয়া হয়, যা সব বয়সী মানুষের জন্য প্রযোজ্য ছিল। বলা হয়, প্রথমবার ওমরাহ পালন শেষে দ্বিতীয়বার ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তিদের ইটামারনা বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে আবারও আবেদন করতে হবে।

আরও পড়ুন: ‘আমি হিজাব পরলে তাদের সমস্যা কোথায়?’

সৌদি গ্যাজেটের খবর অনুসারে, করোনাভাইরাস মহামারি হানা দেওয়ার আগে ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়া বিদেশিরা সৌদিতে ৩০ দিন পর্যন্ত থাকতে পারতেন। ২০২১ সালের ১ নভেম্বর বিদেশিদের ওমরাহ পালনে সাময়িক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে সৌদিতে সর্বোচ্চ ১০ দিন থাকার অনুমতি দেওয়া হচ্ছিল। এখন সেই সময়সীমা আবারও ৩০ দিন করা হয়েছে।

এছাড়া, সৌদির ভ্রমণ নিষেধাজ্ঞায় না পড়া দেশগুলো থেকে যাওয়া ভ্রমণকারীদের অনুমোদিত টিকার পূর্ণডোজ নেওয়া থাকলে তারা সরাসরি মক্কায় গিয়ে ওমরাহ করতে পারবেন। তাদের কোনো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের দরকার পড়বে না।

শিথিল হওয়া নিয়মে ১৮ বছর বয়সোর্ধ্ব সব বিদেশিরা সৌদিতে ওমরাহ পালনের অনুমতি পাচ্ছেন। স্থানীয়দের জন্য এই বয়সসীমা ১২ বছর ধরা হয়েছে।

সমন্বিত ৬ ব্যাংকের ১,২৬২টি পদের ফল প্রকাশ
  • ০২ জুলাই ২০২৬
নজরুল বর্ষের অনুষ্ঠানে অতিথি কমিশনার-নির্বাহী কর্মকর্তারা, …
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসির বাংলা প্রথম পত্রের প্রশ্ন দেখুন এখানে
  • ০২ জুলাই ২০২৬
উন্নত বিশ্বের সঙ্গে মিলিয়ে আধুনিক হবে মেডিকেলের কারিকুলাম: …
  • ০২ জুলাই ২০২৬
এইচএসসি অনিয়মিতদের বাংলা প্রথম পত্র পরীক্ষার প্রশ্নপত্র দেখ…
  • ০২ জুলাই ২০২৬
৩৩ শতাংশ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না: শিক্ষাম…
  • ০২ জুলাই ২০২৬