বিশ্বে একদিনে করোনার রেকর্ড শনাক্ত

২২ জানুয়ারি ২০২২, ১০:০৬ AM
করোনাভাইরাস

করোনাভাইরাস © সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছেই। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন। একদিনের আক্রান্তের হিসাবে এটি রেকর্ড। এই সময়ের মধ্যে মারা গেছেন আরও ৯ হাজার ৩৪ জন।আজ শনিবার (২২ জানুয়ারি) সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় সারাবিশ্বে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩৪ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার ৪৩২ জনে। মৃত্যু হয়েছে ৫৬ লাখ ৩ হাজার ১৬০ জনের। এছাড়া সেরে উঠেছেন ২৭ কোটি ৬৫ লাখ ৮৫ হাজার ৩৪৩ জন। করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৭৯ হাজার ৩৬ জন। একই সময়ে মারা গেছেন ২ হাজার ৭৭৭ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৫৭৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ৮ লাখ ৮৭ হাজার ৬৪৩ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৪১ লাখ ৯১ হাজার ৫১২ জন।

আরও পড়ুন- চট্টগ্রামে ফেল করা ৩৩ জন পাস, পেয়েছেন জিপিএ ৫

সংক্রমণের হারে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ফ্রান্স। দেশটিতে একদিনে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৮৫১ জন এবং মারা গেছেন ২৩৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৩৪৭ জনের মৃত্যু ও ১ কোটি ৬০ লাখ ১ হাজার ৪৯৮ জন সংক্রমিত হয়েছেন। করোনা থেকে সেরে উঠেছেন ১ কোটি ৬৩ হাজার ৮১২ জন। সংক্রমণের দিক থেকে সারাবিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে একদিনে সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৩৫ হাজার ৪৫৮ জন এবং মারা গেছেন ৪৮৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৮৮ হাজার ৯১১ জনের মৃত্যু এবং ৩ কোটি ৮৯ লাখ ১ হাজার ৪৮৫ জন সংক্রমিত হয়েছেন। সেরে উঠেছেন ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭০৯ জন।

এদিকে রাশিয়ায় একদিনে মারা গেছেন ৬৯২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ২৪ হাজার ৭৫২ জনে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ কোটি ৯ লাখ ৮৭ হাজার ৭৭৪ জন। সুস্থ হয়েছেন ৯৯ লাখ ৭৫ হাজার ৫২ জন।

আরও পড়ুন- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের খবরে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্ষোভ

এছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় ইতালিতে ৩৭৩ জন, মেক্সিকোতে ২৭৮ জন, পোল্যান্ডে ২৪৮ জন, কানাডায় ১৪৯ জন, কলম্বিয়ায় ১৯৭ জন, আর্জেন্টিনায় ১৬০ জন, জার্মানিতে ১৭৫ জন, তুরস্কে ১৮১ জন, স্পেনে ১৪২ জন, ভিয়েতনামে ১৭৭ জন, দক্ষিণ আফ্রিকায় ১০৩ জন, ইউক্রেনে ১৫০ জন, ফিলিপাইনে ১৫৬ জনের মৃত্যু হয়েছে।

কৃষি গুচ্ছে যুক্ত হওয়ার উদ্যোগ মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষ…
  • ১৩ নভেম্বর ২০২৬
মোহাম্মদপুরে অস্ত্রের ভয় দেখিয়ে শিক্ষার্থীর আইফোনসহ টাকা ছি…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘থর’ খ্যাত অভিনেতা হেমসওয়ার্থের বাড়িতে ডাকাতি
  • ১৩ নভেম্বর ২০২৬
প্রতিশোধ নিতেই হামলা চালানো হয়েছে: আইআরজিসি
  • ১৩ নভেম্বর ২০২৬
পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ, আবেদনের সময় বৃদ্ধি
  • ১৩ নভেম্বর ২০২৬
গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950