৭৪ বছর পর দুই ভাইয়ের দেখা মিললো সীমান্তে

১৪ জানুয়ারি ২০২২, ০৫:০০ PM
কান্নায় ভেঙ্গে পড়েন দুই ভাই

কান্নায় ভেঙ্গে পড়েন দুই ভাই © সংগৃহীত

ছেলেবেলায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই ভাইয়ের দেখা মিললো দীর্ঘ ৭৪ বছর পর। ১৯৪৭ সালে দেশভাগের সময় বিচ্ছিন্ন হয়েছিলেন তারা। দেখা মিলতেই একজন আরেকজনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়লেন। সেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

বুধবার (১২ জানুয়ারি) ভারত ও পাকিস্তান সীমান্তের রাভি নদীর তীরে কর্তারপুর করিডরে এমনি এক আবেগঘন ঘটনা দেখা যায়।

৭৮ বছর বয়সী হাবিব থাকেন ভারতের পাঞ্জাব রাজ্যে। আর ৮০ বছর বয়সী মোহাম্মদ সিদ্দিক পাকিস্তানি পাঞ্জাব প্রদেশের ফুরগান গ্রামের বাসিন্দা। অপর ভাই হয়তো পৃথিবীতে জীবিত নেই ভাবতেন তারা।

আরও পড়ুন: সাত কলেজের মেধাতালিকা প্রস্তুত, যেকোনো সময় প্রকাশ

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কর্তারপুরে দুই ভাইয়ের মধ্যে সাক্ষাৎ হয়। সেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সেখানে দেখা যায়, দুই ভাইয়ের এই সাক্ষাতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বড় ভাই মোহাম্মদ সিদ্দিক জানান, ভারতের পাঞ্জাবে দাঙ্গা ছড়িয়ে পড়লে তার মা-বাবা ভয় পেয়ে পাকিস্তানে চলে আসেন। দুই বছর আগে কানাডার একজন শিখ সমাজকর্মীর কাছ থেকে জানা যায়, তারা দুজনই বেঁচে আছেন। এরপরই তাদের সাক্ষাতের ব্যবস্থা করা হয়। তবে করোনা ভাইরাসের কারণে এ সাক্ষাতে কিছুটা দেরি হয়ে যায়।

আরও পড়ুন: মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশন ২৭ জানুয়ারির মধ্যে

পাকিস্তান শাসিত পাঞ্জাবের রাভি নদীর তীরের কর্তারপুর করিডরে তারা দেখা করেন। শিখ ধর্মের পবিত্র স্থান হিসেবে এই জায়গাটি ভিসামুক্ত রেখেছে দুই দেশ। এ সময় এমন পদক্ষেপের জন্য কর্তারপুরের প্রশংসা করেন ছোট ভাই হাবিব। তিনি বলেন, কর্তারপুর করিডোরের কারণে আমাদের দুই ভাইয়ের দেখা হয়েছে।

সাক্ষাতের সময হাবিব তার ভাইকে বলেছেন এই করিডোর দিয়ে তারা ভবিষতে দেখা-সাক্ষাৎ অব্যাহত রাখবেন।

 

শিক্ষার্থীদের নিরাপত্তায় জবিতে চালু হচ্ছে ‘জেএনইউ কুইক রেসপ…
  • ০২ জুলাই ২০২৬
আইসিডিডিআর,বির ট্রাস্টি বোর্ডে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও দুই…
  • ০২ জুলাই ২০২৬
শিক্ষা খাতে কোনো ধরনের আর্থিক অনিয়ম গ্রহণযোগ্য হবে না: শিক্…
  • ০২ জুলাই ২০২৬
হত্যার হুমকি পাওয়া পলিটেকনিক সভাপতির সাথীপদ বাতিল, খোয়ালেন …
  • ০২ জুলাই ২০২৬
গবেষণা: বিতর্ক অর্থায়নের নয়, আস্থার
  • ০২ জুলাই ২০২৬
টঙ্গীতে চাঁদাবাজি-অস্ত্র প্রদর্শন: যুবদল নেতা নাজমুলসহ ১৯ জ…
  • ০২ জুলাই ২০২৬