‘যে ঘরে আওয়ামী লীগ আগুন দিয়েছিল, সেই ঘরে এসেই বিএনপি নেতারা হুমকি দিয়ে গেলেন’

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮ PM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ PM
সংবাদ সম্মেলনে জামায়াতে নেতারা

সংবাদ সম্মেলনে জামায়াতে নেতারা © টিডিসি

‎লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জামায়াতে ইসলামীর এক নারী কর্মীকে নিজ বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির দুই নেতার বিরুদ্ধে।

ওই নারী কর্মী বলেন, ‘বিগত আওয়ামী লীগের আমলেও আমার ঘরে আগুন দেওয়া হয়েছিল।  সেই  ঘরে এসেই বিএনপি নেতারা হুমকি দিয়ে গেলেন। হুমকির মুখে আমি ও আমার পরিবার আতঙ্কিত।’

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ৬ নম্বর উত্তর কেরোয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সইদুল ব্যাপারী বাড়ির স্বপ্না আক্তার এ অভিযোগ করেন।
‎
‎অভিযোগ সূত্রে জানা যায়, জামায়াত কর্মী স্বপ্না আক্তারের বাড়িতে গিয়ে বিএনপি নেতা স্বপন মৃধা ও শাহজান সম্রাট তাকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না থাকার জন্য হুমকি দেন। এ সময় তারা ভয়ভীতি প্রদর্শন করেন বলেও অভিযোগ করা হয়।

‎স্বপ্না আক্তার বলেন, ‘আমি একজন সাধারণ নারী কর্মী। হঠাৎ করে স্বপন মৃধা ও শাহজাহান সম্রাট এসে আমার বাড়িতে ঢুকে বিভিন্ন বিষয় নিয়ে হুমকি দেন। আমাকে বলা হয়েছে ঘর থেকে না বের হওয়ার জন্য এবং দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণায় অংশ না নেওয়ার জন্য। এ ছাড়া আমাকে রাস্তায় আমার ব্যাগ চেক করার চেষ্টা করা হয়েছে ও অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে।’

স্বপ্নার স্বামী বলেন, ‘আমার মসজিদ ও মাদ্রাসার দায়িত্ব থাকার কারণে আমি বাড়িতে থাকি না। ঘরে আমার স্ত্রী আর এক সন্তান থাকে। তাদের এভাবে হুমকি দেয়ায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি।’
‎
‎এ বিষয়ে ইউনিয়ন জামায়াত রাত ১১টায় জরুরি সংবাদ সম্মেলন করে বলে, ‘এক-দেড় মাস আগে ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের মহিলা সমাবেশে ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাশেমের বাধা দেওয়ার মাধ্যমে এসবের শুরু হয়। আমরা তাৎক্ষণিক প্রতিবাদ করে ইউনিয়ন বিএনপিকে জানিয়েছি, কিন্তু তার কোনো প্রতিকার পাইনি।’

এরপর ৬ নম্বর ওয়ার্ডের উঠান বৈঠকে যুবদল নেতা হাশেমের নেতৃত্বে বাধা দেওয়া হলে স্থানীয় জামায়াত ও শিবির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সংবাদ সম্মেলনে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আরও কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, ‘আমরা যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছি। আজকে স্বপ্না নামে আমাদের বোন গণসংযোগ থেকে ফেরার পথে বিএনপির শাহজাহান সম্রাট ও ফারুক তাকে পথরোধ করে উত্যক্ত করার চেষ্টা করে এবং পরবর্তীতে বাড়িতে গিয়ে ভোটকেন্দ্রে না যাওয়ার ও দাঁড়িপাল্লার প্রচারণায় অংশ না নেওয়ার জন্য হুমকি দিয়ে আসেন।’
‎
‎এদিকে অভিযুক্ত বিএনপি নেতা স্বপন মৃধা সাংবাদিকদের জানান, ২০ থেকে ২৫ বছর রাজনৈতিক জীবনে কাউকে হুমকি দেয়নি।
‎
‎স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর এলাকায় বিএনপি ও জামায়াত আলাদা মহড়া দেয়। এতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এড়াতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, থানায় এ ধরনের কোনো অভিযোগ আসেনি। থানায় অভিযোগ জানানো হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ৭ পদে চাকরি, আবে…
  • ১৩ অক্টোবর ২০২৬
ডেঙ্গু জ্বর থেকে সেরে ওঠার পর যেসব খাবার খাওয়া জরুরি
  • ১৩ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই ওয়েবে করা যাবে ভিডিও…
  • ১৩ অক্টোবর ২০২৬
প্রতিবেশীর বাধায় কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ …
  • ১৩ অক্টোবর ২০২৬