সাত কলেজের মেধাতালিকা প্রস্তুত, যেকোনো সময় প্রকাশ

১৪ জানুয়ারি ২০২২, ১১:৫৩ AM
সাত কলেজের মেধাতালিকা প্রস্তুত

সাত কলেজের মেধাতালিকা প্রস্তুত © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী দু’একদিনের মধ্যে যেকোনো সময় মেধাতালিকা প্রকাশিত হবে। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে ফল দেখতে পারবেন।

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন: সাত কলেজে বাইরের শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিচ্ছে না ঢাবি

এর আগে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির দেয়া সময় অনুযায়ী আগামীকাল শনিবার (১৫ জানুয়ারি) মেধাতালিকা প্রকাশের কথা ছিল। ফল প্রকাশের লক্ষ্যে সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানানো হয়েছে।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং সাত কলেজে ভর্তির বিষয়টি সমন্বয় করতে গিয়ে সাত কলেজের মেধাতালিকা প্রকাশে কিছুটা বিলম্ব হচ্ছে। এছাড়া আমাদের নিজেদেরও কিছু টেকনিক্যাল ব্যাপার রয়েছে। তবে এখন ফল প্রস্তুত আছে। আগামী দু’একদিনের মধ্যে ফল প্রকাশিত হবে।

আরও পড়ুন: সাত কলেজ সমস্যা সমাধানে কী কী করা যেতে পারে!

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছিল আজ সোমবার (১০ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের বিষয় ও কলেজ পছক্রমের ফল প্রকাশিত হবে।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, কলেজ ও সাবজেক্ট চয়েজের ফল প্রকাশের পর আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে কলেজগুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে। পরে ক্লাস শুরু বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

আরও পড়ুন: সাত কলেজ শিক্ষার্থীদের আর কোন অভিযোগ থাকবে না

গত ৫ ডিসেম্বর থেকে সাত কলেজের বিজ্ঞান অনুষদ, বাণিজ্য অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজ ও বিষয় পছন্দ কার্যক্রম শুরু হয়েছে। পরে ২০ ডিসেম্বর এ প্রক্রিয়া শেষ হয়।

এর আগে, গত বছরের ৫, ৬ নভেম্বর সাত কলেজের বাণিজ্য, বিজ্ঞান অনুষদ এবং ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় বাণিজ্য অনুষদে পাশের হার প্রায় ৭৩ শতাংশ, বিজ্ঞান অনুষদে পাশের হার ৫৭.৭০ শতাংশ ও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে পাশের হার ৬৭.৯ শতাংশ।

ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9