নির্বাচনের আগে হ্যাক হয়েছিল যেসব বিশ্বনেতার এক্স অ্যাকাউন্ট

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

সাম্প্রতিক বছরগুলোতে সামাজিক মাধ্যমের অপব্যবহার বেড়েছে উল্লেখযোগ্য হারে। বিশেষ করে নির্বাচনের আগে রাজনীতিকদের অ্যাকাউন্ট হ্যাক করে জনমত বদলে দেওয়া বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। সাইবার হামলার শিকার হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও জো বাইডেন এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র চার মাস আগে একযোগে বড় ধরনের সাইবার হামলার শিকার হয় এক্স (তৎকালীন টুইটার)। এ সময় জো বাইডেন, বারাক ওবামা, ইলন মাস্ক, বিল গেটসসহ বহু প্রভাবশালী ব্যক্তির ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক করা হয়।

১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি১৮০০ বিদেশি ওমরাহ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি হ্যাকাররা এসব অ্যাকাউন্ট থেকে ক্রিপ্টোকারেন্সি দ্বিগুণ করে ফেরত দেওয়ার প্রলোভন দিয়ে পোস্ট দেয়। প্রায় তিন ঘণ্টা পর এক্স কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরও পড়ুন : সীমিত পরিসরে রাফাহ সীমান্ত খুলে দিল ইসরায়েল

ডোনাল্ড ট্রাম্পের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা ছিল ভিন্নধর্মী। ডাচ সাইবার নিরাপত্তা গবেষক ভিক্টর গেভার্স দাবি করেন, তিনি কোনো জটিল প্রযুক্তি ব্যবহার না করেই ট্রাম্পের অ্যাকাউন্টে প্রবেশ করতে পেরেছিলেন। পরে ট্রাম্পের অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা হয়।

২০১৬ সালের মার্কিন নির্বাচনের আগে রাশিয়ার হ্যাকাররা ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির (ডিএনসি) ই-মেইল হ্যাক করে তথ্য ফাঁস করে। একইভাবে বিভিন্ন রিপাবলিকান ব্যক্তি এবং গ্রুপের অ্যাকাউন্টও হ্যাক করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও একাধিকবার হ্যাকের শিকার হয়েছে। ২০২০ সালে তার ব্যক্তিগত ওয়েবসাইট-সংযুক্ত অ্যাকাউন্ট এবং ২০২১ সালে তার মূল এক্স অ্যাকাউন্টে অনুপ্রবেশ করা হয়।

হ্যাক করা অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, ভারত সরকার বিটকয়েনকে আইনি বৈধতা দিয়েছে। অভিযোগ পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্টটি সুরক্ষিত করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানায়।

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9