চীনের ফুজিয়ান প্রদেশে করোনা বৃদ্ধি, স্কুল বন্ধ ঘোষণা

১৪ সেপ্টেম্বর ২০২১, ০৪:৫৩ PM
চীনের একটি স্কুলে শিশু শিক্ষার্থীরা

চীনের একটি স্কুলে শিশু শিক্ষার্থীরা © সংগৃহীত

চীনের ফুজিয়ান প্রদেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পেছনে পুটিয়ান শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। বিবিসি তাদের প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

পুটিয়ান শহরের স্কুলে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। কেউ পুটিয়ানের বাইরে যেতে চাইলে গত ৪৮ ঘণ্টার মধ্যে করা করোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে হচ্ছে। স্কুলের পাশাপাশি জাদুঘর, সিনেমা হল ও গণগ্রন্থাগারগুলোর সশরীরে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

ফুজিয়ানে এক স্কুলশিক্ষার্থীর বাবার মাধ্যমে করোনার ঢেউয়ের শুরুটা হয়ে থাকতে পারে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয় প্রশাসন। গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) তাঁর শরীরে করোনা ধরা পড়ে। ৩৮ দিন আগে তিনি সিঙ্গাপুর থেকে বাড়িতে ফেরেন এবং ২১ দিন কোয়ারেন্টিনেও ছিলেন। এই সময়ে ৯ বার নিউক্লেইক এসিড ও সেরলোজিক পরীক্ষা করান ওই ব্যক্তি। প্রতিটি পরীক্ষায়ই তাঁর করোনা নেগেটিভ আসে।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় খুলতে হলে অন্তত একডোজ টিকা নিতে হবে

এতকিছুর পরও কীভাবে তিনি করোনায় আক্রান্ত হলেন তা জানা সম্ভব হয়নি এখনও। বিদেশে অবস্থানকালে আক্রান্ত হয়েছিলেন কি না, তাও জানা যায়নি। ওই ব্যক্তির করোনা পজিটিভ আসার পরে ফুজিয়ানে চার দিনে একশ জনের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানানো হয়েছে। ত্রিশ লাখ বাসিন্দার শহর পুটিয়ানে সবচেয়ে বেশি ছড়াচ্ছে করোনা।

সাম্প্রতিক সংক্রমণের ঢেউয়ের মাস খানেক আগে জিয়াংসু প্রদেশের রাজধানী নানজিং শহরে ব্যাপকভাবে করোনা ছড়িয়ে পড়েছিল। এবার পুটিয়ানে সংক্রমণের লাগাম টেনে ধরতে এক সপ্তাহের মধ্যে প্রদেশের সব শিক্ষক-শিক্ষার্থীকে করোনার নমুনা পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: এনআইডি ছাড়াই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত

চীনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেনে বলা হয়, নতুন সংক্রমণের ঘটনাগুলো ডেলটা ভ্যারিয়্যান্ট বলে প্রাথমিক তথ্য মতে জানা গেছে। আগামী ১ অক্টোবর চীনের জাতীয় দিবস। এ উপলক্ষে চীনের অনেক মানুষ দেশের অভ্যন্তরে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করেন। এমন সময় এই সংক্রমণ বাড়ায় দুশ্চিন্ত দেখা দিয়েছে।

ট্যাগ: চীন
শুরুতেই বাঁচল ক্রোয়েশিয়া 
  • ০৩ জুলাই ২০২৬
বিশ্বরেকর্ড গড়লেন স্পেনের গোলকিপার সিমন 
  • ০৩ জুলাই ২০২৬
রোনালদো–মদ্রিচ মাঠে নামলেই বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ০৩ জুলাই ২০২৬
এক পরিবর্তন নিয়ে নামছে পর্তুগাল, অপরিবর্তিত ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence