আখতারের বক্তব্যের যে জবাব দিলেন আন্দালিব পার্থ

০৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ PM
সংসদে কথা বলছেন আন্দালিব রহমান পার্থ

সংসদে কথা বলছেন আন্দালিব রহমান পার্থ © সংগৃহীত

জাতীয় সংসদে কোয়াজাই-কনস্টিটিউশনাল (খণ্ডিত সংবিধান) অবস্থা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের বক্তব্যের জবাব দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ। একই সঙ্গে সংসদে বিরোধীদলের পক্ষ থেকে ‘প্লেয়িং উইথ ওয়ার্ডস’ এবং জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি।

আজ রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে চলাকালে এসব কথা বলেন তিনি।

আন্দালিব রহমান পার্থ তার বক্তব্যে বলেন, সংসদ সদস্য আখতার সাহেব আমার নাম নিয়ে বলেছেন, এজন্য আমি একটু আন্সার করি। কোয়াজাই কনস্টিটিউশনের ব্যাপারে একটা কথা আসছে যে আমি বলেছিলাম কোয়াজাই-কনস্টিটিউশনাল (খণ্ডিত সংবিধান) ব্যাপার ছিল। আসলে কোয়াজাই কনস্টিটিউশনের ব্যাপারটা তো ছিল। ওটা ছিল বলেই তো কনস্টিটিউশনের কিছু কিছু পার্ট ওই সময়ে নিয়েছিলাম। কারণ এই সংবিধান তো বলে নাই কোনো দেশ থেকে প্রধানমন্ত্রী ভেগে গেলে কী করা যাবে। সংবিধানে অনেক গ্যাপ ছিল, যার কারণে দেখা গেছিল সেই সময় সাহাবুদ্দিন সাহেবের ওখানে আমাদের অনেকেই শপথও নিয়েছেন। কিন্তু পরে আবার সাহাবুদ্দিন সাহেবকে চ্যালেঞ্জ করেছেন, এই পার্লামেন্টে বয়কটও হয়েছে। আমরা সে সময় এই জিনিসকে ম্যানেজ করার জন্য একটা সিচুয়েশন চেয়েছিলাম।

তিনি বলেন, সংস্কার আর সংশোধন, এই দুটা কথা নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা তো চাচ্ছি যে জুলাই সনদে জিনিসগুলো আছে, সেগুলো কনস্টিটিউশনে আসবে এবং কনস্টিটিউশনের রীতি-নীতি মেনেই আসবে। এর বাইরে আমরা কিছুই চাচ্ছি না। আমি মনে করি এখানে প্লেয়িং উইথ ওয়ার্ডস করা হচ্ছে এবং জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। ঠিক আগে যা বলেছি, আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর পায়তারা করা হচ্ছে।

পার্থ আরও বলেন, একজন সংসদ সদস্য বলে গেলেন প্রিয়াম্বল পড়লেই ওই সংস্কার পরিষদের কথা চলে আসবে। আমি মনে করি এখানে আইনমন্ত্রীর সেই বক্তব্য এবং বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের ইলাবরেট এক্সপ্লেনেশনের পরে কেউ যদি বোঝে, তাহলে আর এই অর্ডার নিয়ে কেউ কথা বলবে না। দিস ইজ ‘ভয়েজ অব ইনিশিও’, এটা থাকে না। বারবার গিয়ে জনগণকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আমরা গণভোট মানি না, ইট ইজ আনট্রু। আমরা গণভোট মানি, বিকজ আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। আমরা গণভোট মানি, আর এ কারণেই গণভোটে হ্যাঁ ভোট দিয়েছি এবং আমাদের সংসদ নেতাও হ্যাঁ ভোটের পক্ষে বলেছেন।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9