‘মৃত্যুর আগেও মানুষ মুখে পানি দেওয়ার সুযোগ দেয়, আপনি তাও দেন না’, স্পিকারকে সংসদ সদস্য

০৫ এপ্রিল ২০২৬, ০৬:০২ PM
হাফিজ উদ্দিন আহমেদ ও সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী

হাফিজ উদ্দিন আহমেদ ও সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী © টিডিসি সম্পাদিত

মৃত্যুর আগেও মানুষ মুখে পানি দেওয়ার সুযোগ দেয়। আপনি তাও দেন না—স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের  উদ্দেশ্যে এমন মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। 

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে নিজের বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন তিনি। এমপি বলেন, স্পিকার খুব নির্দয় মানুষ। কখন মাইক অফ করে দেয় বলা যায় না। স্পিকারকে তিনি আরও বলেন, জীবনে কখনও এত ভয় পাইনি যতটা আপনার সামনে দাঁড়াতে ভয় পাই। তার এমন মন্তব্যের পর সংসদ অধিবেশনে হাস্যরসের সৃষ্টি হয়। 

রোববার বিকেল ৩টা ৩৩ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক আজ পুনরায় শুরু হয়। তার আগে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। 

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬