চাকরির বয়স বাড়ানোর বিলে চুপ, এনসিপি-জামায়াতের উদ্দেশ্যে যা বললেন চিফ হুইপ

০৫ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ PM
সংসদে বক্তব্য রাখছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি

সংসদে বক্তব্য রাখছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি © সংগৃহীত

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। রবিবার (৫ এপ্রিল) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৬ সংসদে উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। তবে এ সময় ভোটদানে বিরত ছিলেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

এ ঘটনায় বিল পাসের পর জামায়াত ও এনসিপির সংসদ সদস্যদের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, খুব বিস্ময়ের সাথে এবং হৃদয় দিয়ে অনুভব করলাম, জুলাই যুদ্ধ যাদের দিয়ে শুরু হয়েছিল যাদের দিয়ে এবং যে কারণে— বয়স বাড়ানোর বিষয় ছিল আর আমার চাকরি আরেকজনে নিয়ে যায় কেন— এই যে বিষয়টা নিয়ে আন্দোলন শুরু হল এবং আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হল, বাংলাদেশে একটি নতুন সূর্য উদিত হল। আমরা নিশ্বাস নিতে পারতাম না, নিশ্বাস নেওয়ার সুযোগ তৈরি হল যাদের দিয়ে, আজকের এই সংসদে দাঁড়িয়ে সেই বিলটা পাস করার সময় মাননীয় বিরোধীদলের নেতৃবৃন্দ কেন ‘হাঁ’ বললেন না বুঝতে পারলাম না। ‘হাঁ’ বলা উচিত ছিল।

নুরুল ইসলাম মনি বলেন, আমরা মনে করি এই বিষয়টা স্পর্শকাতর, সকলের জন্য। না বলেন নাই, কিন্তু একটা বিষয় আছে— আজকের এই সংসদে মাননীয় স্পিকার আপনার এবং সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আজকের এই জুলাই যোদ্ধারা সংসদে উপস্থিত আছেন। যাদের কারণে, যাদের বিষয়ে যারা আহত হয়েছেন এবং জীবন দিয়েছেন, আজকে আপনার বাম পাশে জুলাই যোদ্ধারা উপস্থিত আছেন। সবাই আমরা তাদের অভিনন্দন জানাতে চাই।

এদিকে চিফ হুইপের বক্তব্য দেওয়ার সময় সংসদে সাউন্ড সিস্টেমে বিভ্রাট তৈরি হয়। পরে নামাজসহ মোট ৪০ মিনিটের জন্য সংসদ অধিবেশন মূলতবি করেন স্পিকার।

সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9