মাইক ও শব্দ বিভ্রাটের কারণে সংসদ অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি 

০৫ এপ্রিল ২০২৬, ০৬:১৬ PM
জাতীয় সংসদ

জাতীয় সংসদ © সংগৃহীত

জাতীয় সংসদে আবারও শব্দ ও মাইক বিভ্রাটের ঘটনা ঘটেছে। দুই দিনের বিরতির পর রবিবার (৫ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ৮ম দিন চলাকালে এই মাইক ও শব্দ বিভ্রাটের ঘটনা ঘটে। মাইক-শব্দ বিভ্রাটের কারণে বিকাল ৫টা ৫৫ মিনিটে এক পর্যায়ে ৪০ মিনিটের জন্য সংসদ মূলতবি ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ।

সংসদ মূলতবি ঘোষণার আগে স্পিকার বারবার সদস্যদের উদ্দেশ্যে বলছিলেন, মাননীয় সংসদ সদস্যগণ, আপনারা কি আমার কথা শুনতে পারছেন? 

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বক্তব্য রাখছিলেন। চিফ হুইপের বক্তব্য স্পিকার হাফিজ উদ্দিন আহমেদও নিজেও শুনতে পারছেন না বলে সংসদকে জানান।

এরপর স্পিকার সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘মাননীয় সদস্যগণ, জাতীয় সংসদের মাইক ও শব্দ বিভ্রাটের কারণে অধিবেশন ৪০ মিনিট মুলতবি করা হল। মাগরিবের আজান ও নামাজের আর মাত্র ২০ মিনিট দেরি আছে। মাইক ও শব্দযন্ত্র ঠিক হলে ৪০ মিনিট পর সংসদের অধিবেশন আবার শুরু হবে।’

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনেই শব্দযন্ত্রে বিভ্রাট দেখা দিয়েছিল। প্রথম অধিবেশনের উদ্বোধনী দিনে শব্দযন্ত্রে যে বিভ্রাট দেখা দিয়েছিল তা ‘অন্তর্ঘাত’ কি না তা তদন্তে কমিটি গঠন করে ‘সংসদ কমিটি’। সার্জেন্ট অ্যাট আর্মস নেতৃত্বাধীন এ কমিটিকে ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। সেই কমিটির তদন্ত প্রতিবেদন আসতে না আসতেই ফের শব্দ বিভ্রাটে সংসদ অধিবেশন মুলতবি করার ঘটনা ঘটল। 

শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950