তেল খনি ও জ্বালানি অবকাঠামোয় হামলায় গভীর উদ্বেগ জানিয়েছে ওপেক প্লাস

০৫ এপ্রিল ২০২৬, ০৭:১৩ PM
মধ্যপ্রাচ্যের তেল অবকাঠামোয় হামলা চালিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যের তেল অবকাঠামোয় হামলা চালিয়েছে ইরান © সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধের মধ্যে বিভিন্ন জ্বালানি অবকাঠামোয় উপর্যুপরি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তেল উৎপাদন ও রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস। রবিবার (৫ এপ্রিল) জোটের একটি প্যানেল বৈঠকে সতর্ক করে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত এসব জ্বালানি সম্পদ মেরামত করা অত্যন্ত ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ ব্যাপার, যা সরাসরি বৈশ্বিক জ্বালানি সরবরাহের ওপর বড় ধরনের প্রভাব ফেলছে। খবর রয়টার্সের 

ওপেক প্লাস কমিটির ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বজুড়ে নিরবচ্ছিন্ন জ্বালানি প্রবাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক সমুদ্রপথগুলোর নিরাপত্তা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ 

জ্বালানি অবকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘ক্ষতিগ্রস্ত জ্বালানি খনি বা অবকাঠামোগুলোকে তাদের পূর্বের পূর্ণ উৎপাদন ক্ষমতায় ফিরিয়ে আনা একদিকে যেমন ব্যয়বহুল, তেমনি এতে দীর্ঘ সময় লেগে যায়। এর ফলে সামগ্রিক বিশ্ববাজারে তেল ও গ্যাসের জোগান বা প্রাপ্যতায় টান পড়ছে।’

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যের তেলক্ষেত্র এবং বিশ্বের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির সংকটের কারণে বৈশ্বিক জ্বালানি বাজার ভয়াবহ হুমকির মুখে পড়েছে। এই অচলাবস্থা দীর্ঘায়িত হলে এবং নিয়মিত হামলা অব্যাহত থাকলে বিশ্বজুড়ে জ্বালানি তেলের তীব্র ঘাটতি তৈরি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬