বাংলাদেশকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার আহ্বান

২৩ মে ২০২১, ০২:১৭ PM
গিলাদ কোহেন

গিলাদ কোহেন © ফাইল ছবি

বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে বাংলাদেশ সরকারকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। শনিবার (২২ মে) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপ-মহাপরিচালক গিলাদ কোহেন এই খবরকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 

এ বিষয়ে এক টুইটে গিলাদ কোহেন বলেন, দারুণ খবর! ইসরায়েলে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এই পদক্ষেপকে স্বাগত জানাই। এতে দুই দেশের মানুষ লাভবান হয়।

আরও পড়ুন

‘ইসরায়েল কি আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে’- প্রশ্ন তথ্যমন্ত্রীর

উল্লেখ্য, ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি বাংলাদেশ। এর আগে, বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টে লেখা থাকত- ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সসেপ্ট ইসরায়েল’। তবে পরিবর্তিত নতুন পাসপোর্টে লেখা হচ্ছে- ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’।

তবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়ার বিষয়ে এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে বলেন, ‘আন্তর্জাতিক মানের পাসপোর্টের স্ট্যান্ডার্ড রাখতে গিয়ে এটা করা হয়েছে।’ 

পাসপোর্টের লেখায় পরিবর্তন হলেও তা পররাষ্ট্র নীতির কোনো পরিবর্তন নয় বলে জানান তিনি।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬