ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের

০৩ অক্টোবর ২০২৬, ০২:১১ PM
 ককরোচ পার্টির আন্দোলন

ককরোচ পার্টির আন্দোলন © সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে এসে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে শিবাজি পার্কে আয়োজিত বিক্ষোভে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম গোপালকৃষ্ণ সুব্বাইয়া পিল্লাই। তিনি পাশের থানে এলাকার দোস্তি ওয়েস্ট কাউন্টির বি উইংয়ের বাসিন্দা ছিলেন।

শিবাজি পার্ক থানার এক কর্মকর্তা জানান, পিল্লাই বিকেল সাড়ে ৪টার দিকে সিজেপির আয়োজিত বিক্ষোভে অংশ নিতে শিবাজি পার্কে আসেন। বিকেল ৫টার দিকে তিনি বুকে তীব্র ব্যথার কথা জানান। পরে বিক্ষোভস্থলে থাকা বন্ধু ও পুলিশ সদস্যরা তাকে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যান।

পুলিশ কর্মকর্তা বলেন, ‘পিল্লাই বিকেল সাড়ে ৪টার দিকে সিজেপির আয়োজিত বিক্ষোভে অংশ নিতে শিবাজি পার্কে আসেন। বিকেল ৫টার দিকে তিনি বুকে তীব্র ব্যথার কথা জানান। পরে বিক্ষোভস্থলে থাকা বন্ধু ও পুলিশ সদস্যরা তাকে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যান।’

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিল্লাইয়ের মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে শুক্রবার বিকেল ৪টার দিকে বিক্ষোভটি শুরু হয়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণ দাবি করে সিজেপি।

প্রচণ্ড রোদের মধ্যেও বিক্ষোভে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পুলিশের অনুমতি না থাকলেও বিক্ষোভকে কেন্দ্র করে শিবাজি পার্কের আশপাশে হাজারো মানুষের সমাগম হয়।

জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬