শিভন জিলিসের সঙ্গে ধনকুবের ইলন মাস্ক © সংগৃহীত
কয়েকদিন আগে শুক্রাণুদান করে সন্তান লাভ করে আলোচনায় এসেছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তবে সেই সম্পর্ক হঠাৎ করেই শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন শিভন জিলিস। তার দাবি, মাত্র এক সপ্তাহের ব্যবধানে ভালোবাসা থেকে ছেড়ে দেওয়ার অবস্থায় পড়েছেন তিনি। তবে সম্পর্ক শেষ হলেও মাস্কের প্রতি তার যত্ন ও শুভকামনা থাকবে বলেও জানিয়েছেন জিলিস। খবর এনডিটিভির
শুক্রবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব কথা বলেন তিনি। পোস্টের সঙ্গে মাস্কের সঙ্গে সাম্প্রতিক কথোপকথনের একটি স্ক্রিনশটও শেয়ার করেন জিলিস। জিলিস লিখেছেন, ‘It’s hard to go from in love to let go in a week with no warning, but that’s just how it is sometimes.’ অর্থাৎ, কোনো সতর্কতা ছাড়াই এক সপ্তাহের মধ্যে ভালোবাসার সম্পর্ক থেকে বিচ্ছেদের অবস্থায় চলে যাওয়া কঠিন, তবে কখনো কখনো এমনটাই হয়।
জিলিসের পোস্টটি আসে মাস্ক তাকে এক্সে আনফলো করার পর। এর কয়েক দিন আগেও দুজনের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। ২৪ সেপ্টেম্বর জিলিস মাস্ককে লিখেছিলেন, ‘It was really wonderful to see you for breakfast. Love you very much.’ জবাবে মাস্ক লিখেছিলেন, ‘Love you too.’
এরপর মাস্ক তাকে জানিয়েছিলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সম্মানে হোয়াইট হাউসে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে তাকে আমন্ত্রণ জানানো যেতে পারে—এ কথা তিনি আগে বুঝতে পারেননি। ২৭ সেপ্টেম্বর জিলিস এক্সে লিখেছিলেন, ‘New day, new life’।
সম্পর্কের কথা বলতে গিয়ে জিলিস জানান, মাস্কের জীবনের কঠিন সময়গুলোতে তিনি ও তাদের সন্তানরা তার জন্য একটি নিরাপদ জায়গা তৈরি করেছিলেন। তার ভাষায়, মাস্কের কঠিন সময়ে শৈশব ও ‘tortured soul’-এর কারণে তিনি তাকে স্থিরতা ও ভালোবাসার অনুভূতি দিতে চেয়েছিলেন।
জিলিস বলেন, মাস্ককে তিনি জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন। মাস্ক তাকে জীবনের অনেক কিছু শিখিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। সম্পর্ক ভেঙে যাওয়ায় কষ্ট পেলেও তাদের চার সন্তানকে জীবনের সবচেয়ে বড় পাওয়া হিসেবে দেখছেন জিলিস।
তিনি লিখেছেন, ‘I am hurting, but care deeply about E [Elon Musk] and will always be cheering for his happiness. Godspeed, Elon, the world is lucky to have you.’
মাস্ক ও জিলিসের চার সন্তান রয়েছে। ২০২১ সালে তাদের যমজ সন্তান স্ট্রাইডার ও অ্যাজিউর জন্ম নেয়। ২০২৪ সালে জন্ম নেয় মেয়ে আর্কাডিয়া। ২০২৫ সালে তাদের কনিষ্ঠ সন্তান সেলডনের জন্ম হয়। অবশ্য মাস্কের সঙ্গে সম্পর্কের বিষয়ে জিলিসের এই প্রকাশ্য বক্তব্যের পর এখন পর্যন্ত মাস্ক নিজে কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য কয়েক মাস আগেই ইলন মাস্কের শুক্রাণু নিয়ে ৪ সন্তানের জন্ম দিয়ে আলোচনায় এসেছিলেন জিলিস। সেসময় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় বলে জানা গিয়েছিল। চার ভিন্ন নারীর সঙ্গে মাস্কের অন্তত ১৪ সন্তান রয়েছে। প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের সঙ্গে তার পাঁচ সন্তান রয়েছে। তাদের প্রথম সন্তান নেভাদা আলেকজান্ডার মাস্ক ১০ সপ্তাহ বয়সে মারা যায়।