ভারতজুড়ে আইপিএল বন্ধের দাবিতে দিল্লির হাইকোর্টে আবেদন

০৪ মে ২০২১, ১২:৫৪ PM
আইপিএল বন্ধের আবেদন

আইপিএল বন্ধের আবেদন © সংগৃহীত

করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা ভারত। দেশজুড়ে চলছে আক্রান্ত ও মৃত্যুর হাহাকার। এ অবস্থাতেও চলছে আইপিএলের জমজমাট আয়োজন। এবার রাজধানী দিল্লিসহ ভারতজুড়ে আইপিএলের সব ম্যাচ বন্ধের দাবি তুলে দিল্লি হাইকোর্টে আবেদন করলেন আইনজীবী করন এস ঠুকরাল।

আরও দেখুন: ভারতে আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ছে মৃত্যু

ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়েও সরকার মানুষের স্বাস্থ্য অপেক্ষা আইপিএল’কে কেন অগ্রাধিকার দিচ্ছে, এসব প্রশ্নই আবেদনে ছুঁড়ে দিয়েছেন এই আইনজীবী। শুধু আইপিএল নয়, সাধারণ মানুষের দুর্দশা কমাতে এই স্টেডিয়ামকে কোভিড সেন্টারে পরিণত করার আবেদনও করেন তিনি। পিটিশনার করা এস ঠুকরাল এবং ইন্দর মোহন সিং গোটা ঘটনায় কেন্দ্রীয় সরকার, বিসিসিআই, আইপিএল গভর্নিং কাউন্সিল, দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কাঠগড়ায় তুলেছেন।

পিটিশনে বলা হয়েছে, ‘ভারতের রাজধানী শহরে যখন সাধারণ মানুষ হাসপাতালে বেড পাচ্ছে না, শেষকৃত্যের জন্য শ্মশানে স্থান সংকুলান হচ্ছে না, মুমূর্ষু রোগীর জন্য অক্সিজেনের এবং ওষুধের আকাল সেখানে আইপিএলের ম্যাচ সাধারণ মানুষের মানসিক স্থিতি নষ্ট করছে। বিশেষ করে যারা তাদের প্রিয়জনদের জীবন বাঁচাতে উদ্যত। ’

আরও দেখুন: আইপিএল ছাড়ছেন সাকিব-মুস্তাফিজ, কলকাতা-রাজস্থানে অস্বস্তি

পিটিশনে আরও বলা হয়েছে, ভয়াবহ বিপর্যয়ের মধ্যে এই উদাসীনতা রাজ্য সরকারের অসংবেদনশীলতার পরিচায়ক এবং ক্রমেই তারা মানুষের আস্থা হারাচ্ছেন এই ঘটনায়। মহামারীকে আটকাতে সরকারের বেপরোয়া এবং উদাসীন মনোভাব এটাই প্রমাণ করে যে সরকার অন্ধ হয়ে বসে রয়েছে। সবমিলিয়ে পিটিশনারদের কথায়, এই সময় আইপিএল আয়োজন মানে সাধারণ মানুষের চরম দুর্গতিকে বিদ্রুপ করা।

আগামীকাল বুধবার (৫ মে) দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদনের ভিত্তিতে শুনানির দিন ধার্য করা হয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬