ভারতে আক্রান্তের সংখ্যা কমলেও বাড়ছে মৃত্যু

০৪ মে ২০২১, ১০:৫৬ AM
করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ভারত

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ভারত © সংগৃহীত

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ভারতে গত কয়েকদিনে আক্রান্ত রোগীর সংখ্যা নিম্নমুখী হলেও আগের দিনের তুলনায় সোমবারে ফের বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ভারতে ৩ হাজার ৪৪৯ জন মারা গেছেন। তবে আগের দিনের তুলনায় কিছুটা কমেছে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা।

মঙ্গলবার (৪ মে) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ২২৯ জন। যা রবিবারের তুলনায় প্রায় ১১ হাজার কম। তবে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে দুই কোটির ঘর। মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ২ লাখ ৮২ হাজার ৮৩৩ জনে।

প্রায় এক সপ্তাহ ধরে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা রয়েছে সাড়ে তিন হাজারের আশেপাশে। মঙ্গলবারও তার ব্যতিক্রম হয়নি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৪৪৯ জন। যা রবিবারের তুলনায় ৩২ জন বেশি। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৪০৮ জনে।

ভাইরাসে আক্রান্ত নতুন রোগী বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারতে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগী বেড়েছে প্রায় ৩৩ হাজার। এর ফলে সেখানে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৩৪ লাখ ৪৭ হাজার।

উচ্চশিক্ষা নিয়ে বিদেশি শিক্ষার্থীদের দুঃসংবাদ দিল ফ্রান্স 
  • ০৪ জুলাই ২০২৬
হোটেলে ১২ লাখ টাকার বিল না দেওয়ায় অভিযুক্ত সেই এনসিপি নেতাক…
  • ০৪ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের আগে বড় দুঃসংবাদ
  • ০৪ জুলাই ২০২৬
আইইএলটিএস পরীক্ষার ফি না পেয়ে গলায় ফাঁস দিলেন পাবিপ্রবির শি…
  • ০৪ জুলাই ২০২৬
তিতুমীর কলেজের শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৩ বাস আটক
  • ০৪ জুলাই ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে শিক্ষার্থী আহত
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence