প্রেমিকের বাড়িতে শিক্ষিকার অনশন

২৮ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৭ PM
অনশনে প্রেমিকা

অনশনে প্রেমিকা © প্রতীকি ছবি

রংপুরের তারাগঞ্জে বিয়ের দাবিতে ৩ দিন ধরে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক স্কুল শিক্ষিকা। এদিকে নিজ বাড়িতে প্রেমিকার অনশনের খবর পেয়ে পালিয়েছে প্রেমিক।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রামের শিক্ষক অনন্ত কুমার রায়ের ছেলে নন্দরাজ রায়ের (২৬) সঙ্গে কয়েক বছর আগে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে ওই শিক্ষিকার।

অনশনরত মুক্তি রানী (২৩) পার্শ্ববর্তী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কেল্লাবাড়ি বাবুপাড়া গ্রামের ভুপেন্দ্র নাথ রায়ের মেয়ে। তিনি তারাগঞ্জ জিকেএস স্কুল ও কলেজের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।

জানা গেছে, প্রেমের সম্পর্কের স্বীকৃতি দিতে তারা এক বছর আগে কোর্টে এফিডেফিটের মাধ্যমে বিয়ে করেন। হঠাৎ ৩ মাস ধরে প্রেমিক নন্দরাজ প্রেমিকা মুক্তির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। মুক্তি নন্দের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে শুক্রবার সন্ধ্যায় তিনি নন্দরাজের ঘরে গিয়ে উঠেন। নিজ বাড়িতে প্রেমিকা এসে অনশন করছেন খবর পেয়ে নন্দ পালিয়ে যান।

প্রেমিকা মুক্তি রানী বলেন, আমরা কোর্টের মাধ্যমে বিয়ে করেছি। আমি স্ত্রীর অধিকার প্রতিষ্ঠা করে এই বাড়িতেই থাকবো।

এ বিষয়ে জানতে চাইলে সয়ার ইউনিয়নের ১নং ওয়ার্ডে সদস্য দেবেন চন্দ্র রায় জানান, লোকমুখে শুনেছি এক শিক্ষিকা আমাদের এলাকার এক শিক্ষকের ছেলের সঙ্গে সম্পর্ক করেছিলেন। ওই শিক্ষিকা বিয়ের দাবিতে ছেলের বাড়িতে অবস্থান করছে। যেহেতু ছেলের বাবা একজন শিক্ষক মানুষ, এছাড়া কেউ এ ব্যাপারে অভিযোগও দেয়নি তাই আমরা এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করিনি।

ট্যাগ: প্রেম
বই আছে, পড়ার জায়গাও আছে, নেই শুধু পাঠক
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ আফগানিস্তানের
  • ০৫ অক্টোবর ২০২৬
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬