আগুন লাগার পর চার তলা থেকে ফেলে দেয়া হলো ২ শিশু (ভিডিও)

২৬ জুলাই ২০২০, ০৭:৩৯ PM

© সংগৃহীত

একটি বহুতলা ভবনে আগুন লাগার পর এক ফ্ল্যাটের বান্দিারা তাদের দুই শিশুকে জানালা দিয়ে নীচে ফেলে দেয়। পরে কিছু লোক ৩ ও ১০ বছরের শিশু দুটিকে নীচ থেকে লুফে নেয়। পাশের বিল্ডিংয়ের এক প্রতিবেশী তার মোবাইল ফোনে সেই নাটকীয় মুহূর্তের ভিডিও তুলে রাখে।

মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে ফ্রান্সের গ্রেনোবল শহরে। এদের মধ্যে একজনের বয়স ৩ অন্য জনের বয়স ১০ বলে জানা গেছে। এসময় কারোর গায়ে একটা আঁচড়ও লাগেনি। তবে ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হওয়াতে ভর্তি করা হয় হাসপাতালে। সেই বিল্ডিংয়ের অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন।

নিচে উদ্ধারকারীদের মধ্যে ছিলেন ২৫ বছরের ছাত্র ওসমান ওয়ালিদ। তিনি তাদের দু’জনকে ধরতে গিয়ে তার হাত ভেঙে যায়। প্রথমে তিনি দেখেন দুজন জানালার ধারে দাঁড়িয়ে কাঁদছে। এসময় ওই এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। তারপরই সকলে মিলে তাদেরকে রক্ষা করেন।

ভিডিওটি বিবিসি বাংলার সৌজন্যে

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবির এডহক কমিটির নতুন সভাপতি তামিম ইকবাল
  • ০৭ এপ্রিল ২০২৬
close