ঘটনা ভারতের

ডিভোর্সেও উৎসব, ব্যান্ড বাজিয়ে মিষ্টিমুখ করে মেয়েকে ঘরে ফিরিয়ে আনলেন বাবা

০৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ PM
ডিভোর্সের খবরে বাজল ব্যান্ড

ডিভোর্সের খবরে বাজল ব্যান্ড © সংগৃহীত

ডিভোর্সের চিরাচরিত চিত্রই যেন বদলে দিয়েছে ভারতের একটি ঘটনা। রীতিমতো উৎসবের মতো করে মেয়ের বিয়ে উদযাপন করলে ভারতের উত্তরপ্রদেশের এক বাবা। মেয়ের ডিভোর্স বা বিবাহবিচ্ছেদে কান্নাকাটি নয় বরং বাজল ব্যান্ড-বাজা, বিলি হলো লাড্ডু। মিরাটের ফ্যামিলি কোর্ট থেকে মেয়ের বিবাহবিচ্ছেদে রায় বেরোতেই আদালত চত্বরে নাচে-গানে মেতে উঠলেন পরিবারের সদস্যরা। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে,‘ মিরাটের বাসিন্দা ডক্টর জ্ঞানেন্দ্র শর্মা অবসরপ্রাপ্ত বিচারক। তাঁর একমাত্র মেয়ে প্রণিতার বিয়ে হয়েছিল ২০১৮ সালে। জামাই গৌরব অগ্নিহোত্রী ভারতীয় সেনাবাহিনীর মেজর। বর্তমানে তিনি পাঞ্জাবের জলন্ধরে কর্মরত। বিয়ের পর তাদের একটি পুত্র সন্তানও হয়। কিন্তু অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে পণের দাবিতে হেনস্থা করা হয় তাকে। দিনের পর দিন অত্যাচার সহ্য করার পর শেষ পর্যন্ত ২০২১ সালে তিনি আদালতের দ্বারস্থ হন। শুক্রবার আদালত বিচ্ছেদের রায় দিতেই খুশিতে ফেটে পড়েন প্রণিতার বাপের বাড়ির লোকজন।

সেখানে দেখা গিয়েছে, পরিবারের সদস্যরা কালো রঙের টি-শার্ট পরেছেন। তাতে প্রণিতার ছবি এবং লেখা ‘I Love My Daughter’। আদালত চত্বরেই আত্মীয়স্বজনরা নাচগান শুরু করে দেন। এমনকি উপস্থিত সকলকে মিষ্টিমুখও করানো হয়।

প্রণিতার বাবা জ্ঞানেন্দ্র শর্মা জানিয়েছেন, ‘মেয়ের জন্মের সময় যেমন আনন্দ হয়েছিল, আজও তেমনই আনন্দ হচ্ছে। কারণ তার মেয়ে নরক যন্ত্রণা থেকে মুক্তি পেল। প্রতিটি বাবার উচিত কঠিন সময়ে মেয়ের পাশে দাঁড়ানো। 
প্রণিতাও জানান, ‘বাবার সমর্থন তাঁকে নতুন করে বাঁচার শক্তি জুগিয়েছে।’

মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬