২০তম নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি

০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪১ PM , আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৫:১৬ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ছবি

২০তম শিক্ষক নিবন্ধনের পর একটি বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। এই বিশেষ নিয়োগে ১৬, ১৭ এবং ১৮তম নিবন্ধনধারীরা সুযোগ পাবেন। তবে এ নিয়োগের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে।

মঙ্গলবার (৭ এপ্রিল) প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ৯ম শিক্ষক নিয়োগের সুপারিশের পর ২০তম নিবন্ধন হয়ে যাবে। এরপর ১৮, ১৭ এবং ১৬তম নিবন্ধনধারীদের মধ্যে যারা যোগ্য তাদের জন্য আলাদা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। যেহেতু সিলেবাস পরিবর্তন হয়ে যাচ্ছে, সেহেতু তাদের আরেকটি সুযোগ দেওয়ার ক্ষেত্রে আমাদের পরিকল্পনা রয়েছে। তবে এক্ষেত্রে মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে।

মো. আমিনুল ইসলাম বলেন, ১৬, ১৭ এবং ১৮তম নিবন্ধনধারীর মধ্যে যাদের বয়স রয়েছে এবং সনদের মেয়াদ আছে তারা এই বিজ্ঞপ্তিতে সুযোগ পাবেন।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬