ডিম আগে না মুরগি— সমধান দিল যুক্তরাষ্ট্রের গবেষকরা

১৭ জুলাই ২০২০, ০৬:৩৭ PM

© ফাইল ফটো

আমরা প্রায় একে অপরকে প্রশ্ন করি- ডিম আগে না মুরগি আগে? বিতর্কটা মূলত ডিম আর মুরগির আবির্ভাব নিয়ে। আবহমান কাল থেকে মানুষের মাথায় এই প্রশ্নটি ঘুরপাক খেলেও এতদিন পর্যন্ত অজানাই ছিল বিষয়টি। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক সাংবাদিক বিষয়টির সমাধান দিয়েছেন। জানিয়েছেন এর আসল রহস্য।

সাংবাদিক রবার্ট ক্রুলউইচ রীতিমত গবেষণা করেছেন বিষয়টি নিয়ে। তার এই গবেষণা যুক্তরাষ্ট্রের এনপিআর নামক ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে। প্রকাশিত ফলাফলে বলা হয়েছে, কয়েক সহস্রাব্দ আগে পৃথিবীতে মুরগি সদৃশ এক বড় পাখির বসবাস ছিল। জিনগতভাবে সেই পাখি অনেকটাই মুরগিদের কাছাকাছি ছিল। তবে সেটি মুরগি ছিল না।

বিজ্ঞানীরা সেই পাখির নাম দিয়েছেন ‘প্রোটো-চিকেন’। মুরগির সেই প্রাচীনতম পূর্বসূরী এক ডিম পেড়েছিল। সেই ডিমেই পুরুষ সঙ্গী বেশ কিছু নতুন বৈশিষ্ট্য যোগ করে। এরপর আরো কয়েকবার বেশ কিছু মিউটেশনগত পরিবর্তন ঘটে। যা তখনকার সেই পুরুষ কিংবা নারী মুরগির জিন থেকে বেশ কিছুটা আলাদা। নতুন প্রজাতির সেই উৎপন্ন পাখিই হলো আজকের মুরগির আদি এবং প্রকৃত পূর্বপুরুষ। এরপর কয়েক হাজার বছর ধরে পৃথিবীর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আরো বহুবার মিউটেশনগত রদবদল ঘটে।

প্রথম যে মুরগি হয়েছিল, সেই মুরগির সঙ্গে হয়তো আজকের এই মুরগির প্রচুর অমিল। মিউটেশনটি ডিমের মধ্যে ঘটে যাওয়ার ফলে সেই আদি মুরগিটির উৎপত্তি হয়েছিল, তার মানে ডিমটির আগে কোনো মুরগি ছিল না। অর্থাৎ পুরো ঘটনাটি সংক্ষেপে বলতে হলে, প্রাগৌতিহাসিক মুরগি-সদৃশ এক পাখি ভিন্নধর্মী ডিম পাড়ার ফলে উদ্ভব ঘটে আদিতম মুরগির। তাই মুরগির আগেই ডিম এসেছে। তাই ডিম-ই আগে আর মুরগি পরে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬