ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

আবাসিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে জ্বালানি তেল সংরক্ষণ

আবাসিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে জ্বালানি তেল সংরক্ষণ © টিডিসি ফটো

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রায় ১৫ হাজার লিটার জ্বালানি তেল আবাসিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে ঝুঁকিপূর্ণভাবে সংরক্ষণের দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বড়তাকিয়া বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীর নাম মোর্শেদুল ইসলাম। অভিযানে সহযোগিতা করেন মিরসরাই থানা পুলিশ। 

উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, ‘উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় মোর্শেদুল ইসলাম নামে এক ব্যবসায়ী আবাসিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে ঝুঁকিপূর্ণভাবে প্রায় ১৫০০০ লিটার জ্বালানি তেল সংরক্ষণের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।’

তিনি আরও বলেন, ‘এছাড়াও মিরসরাই পৌরসভা এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্যান্য সব দোকান সরকারি নির্দেশনা অনুযায়ী বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং হামীম হোটেলকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

আফগানিস্তানের প্রতিরোধে আবুধাবি টেস্টে অস্বস্তিতে বাংলাদেশ
  • ১৩ অক্টোবর ২০২৬
২০২৭ সালের এসএসসি পরীক্ষা নিতে চেয়েছিলাম এগিয়ে এনে, কিন্তু …
  • ১৩ অক্টোবর ২০২৬
৪ পদে জনবল নিয়োগ দেবে যমুনা পেপার মিলস লিমিটেড
  • ১৩ অক্টোবর ২০২৬
এমপিকে পাশ কাটিয়ে ডিলার নিয়োগ দিলেন ইউএনও , ‘আমরা উড়ে এসে…
  • ১৩ অক্টোবর ২০২৬
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ভোকেশনাল শিক্ষায় নেওয়ার চিন্…
  • ১৩ অক্টোবর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স ১ম বর্ষের ফরম পূরণের সম…
  • ১৩ অক্টোবর ২০২৬