সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে আইইউবি

০৫ এপ্রিল ২০২৬, ১১:৩৮ PM
আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে আইইউবি

আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে আইইউবি © সৌজন্য প্রাপ্ত

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) আগামী ৯ ও ১০ এপ্রিল ঢাকার নিজস্ব ক্যাম্পাসে আয়োজন করছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘দা নেশন অ্যান্ড ইটস ইমাজিনেশন্স: কালচার অ্যান্ড ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ।’

আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের আয়োজনে এ সম্মেলনে দেশ-বিদেশের শিক্ষক, গবেষক ও পেশাজীবীরা অংশ নেবেন। সংস্কৃতি ও সৃজনশীল শিল্প কীভাবে একটি দেশের পরিচয়, ভাবনা ও অর্থনীতিকে প্রভাবিত করে, সেসব বিষয় নিয়ে আলোচনা হবে।

সম্মেলনে থাকবে কী-নোট বক্তব্য, প্যানেল আলোচনা এবং ১২টি সমান্তরাল সেশন। এসব সেশনে মিডিয়া, উপস্থাপন, গল্প বলার ধরণ, দর্শকের দৃষ্টিভঙ্গি এবং সৃজনশীল শিল্পের পরিবর্তনশীল বাস্তবতা নিয়ে নানা দিক তুলে ধরা হবে। পাশাপাশি শিক্ষক ও গবেষকবৃন্দ তাদের অ্যাকাডেমিক গবেষণাপত্র উপস্থাপন করবেন।

সম্মেলনের প্রথম দিনে কী-নোট বক্তব্য দেবেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব অ্যাডিলেডের কলেজ অব ক্রিয়েটিভ আর্টস, ডিজাইন অ্যান্ড হিউম্যানিটিজের উপ-উপাচার্য অধ্যাপক ক্রেইগ ব্যাটি। দ্বিতীয় দিনে কী-নোট বক্তব্য দেবেন আইইউবির উপ-উপাচার্য অধ্যাপক ড. ড্যানিয়েল ডব্লিউ. লুন্ড।

আয়োজকদের আশা, এ সম্মেলন গবেষণা, সৃজনশীল চর্চা ও নীতিনির্ধারণে নতুন চিন্তার ক্ষেত্র তৈরি করবে। বিস্তারিত জানতে ভিজিট করুন: https://iub.ac.bd/page/media-comm-conference-Apr-2026 

ট্যাগ: আইইউবি
বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081