করোনা হাসপাতালেই বিয়ের আয়োজন দুই চিকিৎসকের (ভিডিও)

০৮ জুলাই ২০২০, ০৮:৫৮ AM

জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন করোনা যুদ্ধের ফ্রন্টলাইনার চিকিৎসকরা। প্রাণঘাতী ভাইরাসের তাণ্ডবে ফুরসত মিলছে না তাদের। আক্রান্তদের জীবন বাঁচাতে ব্যস্ত সময় পার করছেন তারা। রোগীদের সেবা দিতে গিয়ে সময় বের করতে না পেরে হাসপাতালেই বিয়ে সেরেছেন দুই চিকিৎসক।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সম্প্রতি ভারতের মহারাষ্ট্রের রাজধানী শহর মুম্বাইয়ের সিওন হাসপাতালে ঘটেছে এই ঘটনা।

প্রতিবেদনে জানা যায়, মুম্বাইয়ের সিওন হাসপাতালের দুই চিকিৎসক ডা. রিম্পি নাহারিয়া (২৯) ও ডা. সারজেরাও সোনুন (৩০)। তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছিলেন। কিন্তু করোনা রোগীদের চিকিৎসা দিতে গিয়ে বারবার পিছিয়ে যাচ্ছিল বিয়ের দিনক্ষণ। অবশেষে উপায় না পেয়ে কর্মস্থল হাসপাতালেই বিয়ের আয়োজন করেন এই দুই অ্যানাসথেসিওলজিস্ট।

এ দুই চিকিৎসকের বিয়ে উপলক্ষে গত ৩০ জুন হাসপাতালের হোস্টেলের অষ্টম তলাফুল দিয়ে সাজানো হয়। অর্ডার দেয়া বিশেষ খাবারের।

বর ডাক্তার সারজেরাও সোনুন বলেন, ‘মহামারী থেকে বিশ্ব কবে নিস্তার পাবে, তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। এদিকে রোগীদের সেবায় নিজেদের জন্য আলাদা করে সময় বের করে নিতে পারছিলাম না। তাই বিয়েটা হাসপাতালেই সেরে ফেলার সিদ্ধান্ত নিই।’

কনে ডা. রিম্পি নাহারিয়া বলেন, ‘এমন পরিস্থিতিতে ধূমধাম করে বিয়ের প্রশ্ন আসে না। তাই বিয়েতে বিশেষ একটা কিছু করতে চেয়েছিলাম। আর এভাবেই আমাদের বন্ধুরা আমাদের বিয়েটাকে স্পেশাল করে তুলল।’

লেবাননে হাতুড়ি দিয়ে যিশুর মূর্তি ভাঙলেন ইসরায়েলি সেনা, তীব্…
  • ২০ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা…
  • ২০ এপ্রিল ২০২৬
কলসি কাঁখে সুপেয় পানির দাবিতে ম্যারাথনে অংশ নিলেন দুই শতাধি…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদীপ কুমার আর নেই
  • ২০ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করেছে এনসিপি:…
  • ২০ এপ্রিল ২০২৬