ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদীপ কুমার আর নেই

২০ এপ্রিল ২০২৬, ১২:০৬ PM
ঢাবি দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়

ঢাবি দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. প্রদীপ কুমার রায় © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. প্রদীপ কুমার রায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রবিবার (১৯ এপ্রিল) পরলোকগমন করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের পরলোকগমনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. প্রদীপ কুমার রায় একজন প্রথিতযশা শিক্ষক ও গবেষক ছিলেন।

আরও পড়ুন: অভিভাবকদের গচ্ছা প্রায় ১২ কোটি টাকা, তদন্তের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের

দেশের শিক্ষা ও গবেষণায়  অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য প্রয়াত অধ্যাপকের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের  প্রতি গভীর সমবেদনা জানান।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬