জাস্টিস ফর হাদি

ঢাবিতে ফের দেয়াল লিখন ইনকিলাব মঞ্চের

১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ PM , আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩২ PM
মাস্টার দা সূর্যসেন হলের মেইন গেট-সংলগ্ন দেয়ালে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রেখা গ্রাফিতি

মাস্টার দা সূর্যসেন হলের মেইন গেট-সংলগ্ন দেয়ালে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রেখা গ্রাফিতি © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের মেইন গেট-সংলগ্ন দেয়ালে শহীদ শরিফ ওসমান হাদির বিচারের দাবিতে লেখা দেয়াল লিখন ‘জাস্টিস ফর হাদি’ মুছে দিয়েছিল হল শাখা ছাত্রদল। ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে মুছে ফেলা দেয়াল লিখন আবার আঁকা হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সূর্য সেন হল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফাঁকা দেয়ালে দিনব্যাপী দেয়াল লিখন কর্মসূচি পালন করে তারা।

মুছে ফেলা গ্রাফিতির স্থানে নতুন করে ওসমান হাদির একটি উক্তি ‘আমরা আমাদের শত্রুর সাথেও ইনসাফ করতে চাই’, ‘JUSTICE  FOR HADI’, ‘INSAF FOR BANGLADESH’ লেখা হয়।

ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো ফজলে রাব্বি সরকার বলেন, “আমরা ক্যাম্পাসে শান্তি চাই। গতকাল রাতে সূর্যসেন হল ছাত্রদল নেতা আবিদুর রহমান মিশু শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সূর্যসেন হলের দেয়ালে আঁকা গ্রাফিতি ‘জাস্টিস ফর হাদি’,  মুছে দিয়েছিলেন। সে ঘটনার প্রতিবাদে ক্যম্পাসে যেসব জায়গা ফাঁকা আছে এবং গুরুত্বপূর্ণ  জায়গাগুলোতে ‘জাস্টিস ফর হাদি’ গ্রাফিতি লেখার  পরিকল্পনা গ্রহণ করি। আমরা গ্রাফিতি আঁকা শুরু করি ঠিক সেখান থেকে, যেখান থেকে এটা মুছে দেওয়া হয়েছিল।’

ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্য ও ডাকসুর মুক্তিযোদ্ধ ও গণতন্ত্রবিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা বলেন, “গতকালকে রাতে আমরা জানতে পারি ওরা (ছাত্রদলের নেতারা) ওদের আলপনা আঁকা শেষ হওয়ার পর যেখানে ‘জাস্টিস ফর হাদি’ লেখা ছিল, সেটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওরা মুছে দেয়।”

‘ছাত্রদল এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করেছে’ মন্তব্য করে জুমা আরও বলেন, “জাস্টিস ফর হাদি লেখা গ্রাফিতে মুছে দেয় তো ছাত্রদলের কোনো কাজ ছিল না। যখন কেউ বিচার চায়, তখন বলে ‘বিজনেস করতেছে’ আর নিজেদের দল এখন সরকারে থাকার পরেও তাদের উচিত ছিল এ ব্যাপারে সোচ্চার হওয়া। কিন্তু তারা সোচ্চার না হয়ে যারা বিচারের দাবি করে তাদের সব চিহ্ন মুছে দিতে চায়। এটার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চ এখানে আবার গ্রাফিতি করে ক্যাম্পাসে যেসব ফাঁকা জায়গা আছে, সেখানেও গ্রাফিতি করবে।’

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন নিয়মে, জানাল মন্ত্রণালয়
  • ১৪ অক্টোবর ২০২৬
বগুড়ায় স্কুল ছাত্রীদের ১৫০টি বাইসাইকেল উপহার
  • ১৪ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, শানাক্ত হলো আওয়ামী লীগের যে ৪ নেতা
  • ১৪ অক্টোবর ২০২৬
‘ওই ছাত্রীকে ‘সরি’ বলতে লাঠিতে ভর দিয়ে ১০ মিনিট দাঁড়িয়ে …
  • ১৪ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় পচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি, প্রতিষ্ঠানকে…
  • ১৪ অক্টোবর ২০২৬
১৫ তরুণ পাচ্ছেন ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’, অনুদান পাচ্…
  • ১৪ অক্টোবর ২০২৬