ইনকিলাব মঞ্চের দেয়াল লিখনের ওপর পাল্টা দেয়ালিকা আঁকল ছাত্রদল

১৭ এপ্রিল ২০২৬, ০১:০৯ AM , আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ০১:১৪ AM
ঢাবির মাস্টার দ্যা সূর্যসেন হলের মেইন গেট সংলগ্ন আঁকা দেয়াল লিখন

ঢাবির মাস্টার দ্যা সূর্যসেন হলের মেইন গেট সংলগ্ন আঁকা দেয়াল লিখন © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দ্যা সূর্যসেন হলের মেইন গেট সংলগ্ন দেয়ালে শহীদ শরিফ ওসমান  হাদীর বিচারের দাবিতে লেখা দেয়াল লিখন ‘জাস্টিস ফর হাদি’ মুছে দিয়েছিল হল শাখা ছাত্রদল। ইনকিলাব মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে মুছে ফেলা দেয়াল লিখন আবার আঁকা হয়।  সেই দেয়াল লিখনের ওপর হল শাখা ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশুর উদ্যোগে পাল্টা দেয়ালিকা আঁকা হয়। 

বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল) রাত ১১টায় সূর্যসেন হলের মেইন গেট সংলগ্ন দেয়ালে এসব দেয়ালিকা আঁকা হয়। 

ইনকিলাব মঞ্চের আকাঁ দেয়াল লিখনের ওপর কালো রঙে ‘হাদি ব্যবসায়ীরা নিপাত যাক ওসমান হাদি বিচার পাক’ লেখা হয়। তাছাড়া হলের মেইন বিল্ডিংয়ের গেটের পিলারে কয়েকটি দেয়াল লিখন ‘INSAF’; ‘JUSTICE  FOR  HADI’, ‘WE ARE HADI’-এর নিচে ব্যঙ্গ করে যথাক্রমে  ‘দোকান’; ‘হাদি ব্যবসা বন্ধ’; ‘THIS IS BUSINESS’ লেখা হয়।  

এসময় মাস্টার দ্যা সূর্যসেন হল শাখা ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশু বলেন, ‘নববর্ষকে স্বাগত জানিয়ে আল্পনা ও দেয়াল লিখন করেছি। সেখানে ‘জাস্টিস ফর হাদী’ এক জায়গায় আমরা মুছেছি। সেখানে ‘শুভ নববর্ষ’ লিখার কথা ছিল। হাদীর প্রতি আমাদের কোনো বিদ্বেষ, রাগ বা প্রতিহিংসা নেই। আমরাও তার বিচার চাই।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)  সরকার গঠনের পরে হাদীর হত্যাকারীদের ইন্ডিয়ায় (ভারত) গ্রেপ্তার থেকে শুরু করে, বিচার প্রক্রিয়া এগিয়ে নেয়ার যে তৎপরতা, সেটা বিএনপি দেখিয়ে যাচ্ছে। সে জায়গা আমাদেরকে যেভাবে ফ্রেমিং করা হয়েছে—যে, আমরা হাদীর নাম মুছে দিয়েছি, আমরা হাদীর নামকে ভয় পাই, আমরা হাদীর বিচার চাই না—এই যে একটা  আমাদের বিরুদ্ধে মিথ্যাচার এটার প্রতিবাদ হিসেবে আজকের কর্মসূচি।’

সরেজমিনে দেখা যায় সূর্যসেন হলের গেস্ট রুমের (অতিথি কক্ষ) দেয়ালে আঁকা ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানের ওপর আকাশি রঙ দিয়ে ক্রস চিহ্ন দেওয়া। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা মিশু বলেন, ‘এটি একটি অসম্পূর্ণ স্লোগান। তাই আমরা এখানে ক্রস চিহ্ন দিয়ে বুঝিয়েছে যে এটি কোনো অফিশিয়াল স্লোগান নয়, এটার সাথে আরও আছে।’

উল্লেখ, ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকার রাজপথে দেয়া সম্পূর্ণ স্লোগানটি হলো ‘তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার; কে বলেছে, কে বলেছে স্বৈরাচার, স্বৈরাচার’।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬