যোগদান করলেন ঢাবির নতুন উপ-উপাচার্য

১৫ এপ্রিল ২০২৬, ০১:১৫ PM
ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালামকে ফুলেল শুভেচ্ছা উপাচার্যের

ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালামকে ফুলেল শুভেচ্ছা উপাচার্যের © টিডিসি ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম। আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি তাঁর নতুন দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে গত সোমবার (১৩ এপ্রিল) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ প্রদান করা হয়। যোগদান অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম সরকারসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম নব-নিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামকে স্বাগত জানান। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ সাধন, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে দল-মতের ঊর্ধ্বে উঠে একাডেমিক পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর একাডেমিক দক্ষতা ও অভিজ্ঞতার প্রশংসা করে বলেন, তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা আরও এগিয়ে যাবে।

বক্তব্যের শুরুতে উপাচার্য আজ সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনকারী একটি বিআরটিসি বাসে দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে নিয়োগ প্রদানই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ‘রাইট পারসনকে রাইট পজিশনে’ নিয়োগ করতে না পারলে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় উল্লেখ করে তিনি বলেন, বিগত বছরগুলোতে ভুল সিদ্ধান্তের কারণে অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জিত হয়নি।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আরও বলেন, দায়িত্ব পাওয়া যেমন আল্লাহর রহমত, তেমনি দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য আল্লাহ’র দয়া ও রহমত প্রয়োজন। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে তিনি এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গঠনমূলক সমালোচনার আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ পদে একজন দক্ষ ও যোগ্য একাডেমিক ব্যক্তিত্বের প্রয়োজন ছিল। অধ্যাপক ড. আবদুস সালামকে নিয়োগের মাধ্যমে একজন খ্যাতিমান শিক্ষক, গবেষক ও যোগ্য ব্যক্তিই এই পদে আসীন হলেন। বর্তমান উপাচার্য ও প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা)-এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় নতুন গতি সঞ্চার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নব-নিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম দায়িত্ব গ্রহণ করে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম অক্ষুণ্ন রাখতে নিষ্ঠার সঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে যাত্রা শুরু করে শিক্ষকতা এবং বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালনের মাধ্যমে বর্তমান অবস্থানে আসতে পেরে আমি গর্বিত। এ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করি। আমি আপনাদেরই একজন। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের সম্মান ও মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবো।’ উপাচার্যের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণায় আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় নব-নিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম ফুলেল শুভেচ্ছা, মিষ্টি বা অন্য কোন ধরনের উপহার দেওয়া থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

ঢাবি ভিসির জাপান-কোরিয়া সফরে যত অর্জন
  • ০৬ নভেম্বর ২০২৬
মার্কিন শেয়ারবাজার থেকে ১ দিনেই উধাও ৩.২ ট্রিলিয়ন ডলার
  • ০৬ নভেম্বর ২০২৬
চালুর পর বছর না ঘুরতেই প্রতিষ্ঠানটি জাতীয়করণের উদ্যোগ
  • ০৬ নভেম্বর ২০২৬
তত্ত্বাবধায়ক মানতে হয়েছে, সংস্কারও মানতে বাধ্য হবে— বিএনপিক…
  • ০৬ নভেম্বর ২০২৬
অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে ২ দফা দাবি দিল অ্যাপ্লাইড হিউম…
  • ০৬ নভেম্বর ২০২৬
ছাত্রী হলে ঢুকে পুরুষ পুলিশ কিভাবে মেয়েদের গায়ে হাত দিয়ে টে…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950