ঢাবির বাস দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে সাদিক কায়েম

১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৩ AM
 আহত শিক্ষার্থীদের খোঁজ নিলেন সাদিক কায়েম

আহত শিক্ষার্থীদের খোঁজ নিলেন সাদিক কায়েম © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্ষণিকা বাস দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম। 

বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালসহ তিনটি হাসপাতালে ভর্তি হওয়া আহত শিক্ষার্থীদের দেখতে যান তিনি।

দুর্ঘটনার বিষয়ে সাদিক কায়েম ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ডাকসু নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আমি আসি। ইনসাফ বারাকা হাসপাতালে ৩ জন ভর্তি ছিলেন। তাদের ট্রিটমেন্ট ও মেডিসিনের ব্যবস্থা করিয়ে দিই। একজন শিক্ষার্থীর হাতে ইনজুরি ছিলে তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করিয়ে দিই। হলি ফ্যামিলি হাসপাতালেও ২ জন ভর্তি আছেন এবং মাথায় আঘাত পাওয়া ৩ জন শমরিতা হাসপাতালে ভর্তি আছেন,সেখানে তাদের দেখতে  গিয়ে কতৃপক্ষের সঙ্গে তাদের চিকিৎসার ব্যাপারে কথা বলেছি।’

দুঘর্টনার কবলে পড়া বাসের বিষয়ে ডাকসু ভিপি জানান, ‘আমরা দায়িত্ব নেওয়ার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাস পরিবর্তনের ব্যাপারে বাস পরিবর্তনের জন্য বারবার চিঠি দিয়েছি। আমাদের বাস ডিপো পরিবর্তনের জন্য চিঠি দেওয়ার পরেও তাদের উদাসীনতা লক্ষ্য করেছি।’

তিনি আরও জানান, আমি ইতোমধ্যেই ভিসি স্যার ও ট্রেজারারের সঙ্গে কথা বলেছি। আজকে স্মারকলিপি নিয়ে আবারও যাবো। যতগুলো ফিটনেস বিহীন গাড়ি আছে সেগুলো বাদ দেওয়া ও বাসের ডিপো পরিবর্তনের বিষয়ে আমরা তাদের কাছে দাবি জানাবো।'

বাস চালকদের প্রশিক্ষিত করার বিষয়ে তিনি জানান, আমরা বাস চালকদের প্রশিক্ষিত করানোর বিষয়ে উদ্যোগ নিবো। তাদেরকে প্রোপারলি ট্রেইনিংয়ের ব্যবস্থা করবো।'

এর আগে সকাল ৯টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী ক্ষণিকা বাসটি দুর্ঘটনার শিকার হয়। এতে অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়। 

জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, আবেদন…
  • ১৭ অক্টোবর ২০২৬
একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬