হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু নেতার আবেদন

০১ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ PM
মো. মিফতাহুল হোসাইন আল মারুফ

মো. মিফতাহুল হোসাইন আল মারুফ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে সিট বরাদ্দের ক্ষেত্রে সময়সীমা নির্ধারণ ও সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে উপাচার্য বরাবর আবেদন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য মো. মিফতাহুল হোসাইন আল মারুফ। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপাচার্যের মিটিং রুমে ডাকসু প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভা শেষে তিনি এ আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে বিশেষ বিবেচনায় ২০০৪-০৫, ২০০৫-০৬, ২০১৫-১৬ কিংবা ২০১৭-১৮ সেশনের বহু শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হচ্ছে। এর ফলে নিয়মিত ও চলমান সেশনের শিক্ষার্থীরা—বিশেষ করে ২০১৯-২০ থেকে ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থীরা তাদের ন্যায্য আবাসিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, যা সুস্পষ্টভাবে বৈষম্যমূলক ও অন্যায্য।

এতে আরও বলা হয়, আবাসিক সিট বরাদ্দের ক্ষেত্রে সেশনভিত্তিক নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা প্রয়োজন। পাশাপাশি পুনঃভর্তি বা দীর্ঘমেয়াদে অবস্থানকারী শিক্ষার্থীদের জন্য সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে, যাতে তারা নিয়মিত শিক্ষার্থীদের আবাসিক অধিকার ক্ষুণ্ন করতে না পারেন। বিষয়টি দ্রুত একাডেমিক কাউন্সিল ও সংশ্লিষ্ট কমিটিসমূহে উত্থাপন করে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

এ বিষয়ে মো. মিফতাহুল হোসাইন আল মারুফ বলেন, বিশ্ববিদ্যালয় যদি আবাসিক শিক্ষার্থীদের জন্য স্পষ্ট নীতিমালা প্রণয়ন না করে, তাহলে কৃত্রিম সিট সংকট তৈরি হবে, যা পরবর্তীতে গণরুমের পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আবাসিক সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নের লক্ষ্যে নবনিযুক্ত উপাচার্য উবায়েদ স্যারের সঙ্গে মতবিনিময় শেষে এ দরখাস্ত প্রদান করা হয়েছে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬