ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ক্লাবের উদ্যোগে দেশব্যাপী লোগো ডিজাইন প্রতিযোগিতা ‘ইঙ্কওয়ার্কস’ শুরু

১৩ এপ্রিল ২০২৬, ১১:৫৭ AM
দেশব্যাপী লোগো ডিজাইন প্রতিযোগিতা

দেশব্যাপী লোগো ডিজাইন প্রতিযোগিতা © সৌজন্যে প্রাপ্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ক্লাব (ডিইউএমসি) এবং শামীম গ্রুপের যৌথ উদ্যোগে শুরু হয়েছে দেশব্যাপী লোগো ডিজাইন প্রতিযোগিতা ‘ইঙ্কওয়ার্কস’ (InkWorks)। সৃজনশীলতাকে কর্পোরেট পরিচয়ে রূপান্তরের লক্ষ্য নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের যেকোনো প্রান্তের আন্ডার-গ্র্যাজুয়েট পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

এ প্রতিযোগিতার মূল চ্যালেঞ্জ হলো ‘শামীম গ্রুপ’-এর ব্র্যান্ড ভ্যালু ও লক্ষ্যকে ফুটিয়ে তোলে এমন একটি মৌলিক ও পেশাদার লোগো তৈরি করা। নির্বাচিত লোগোটি শামীম গ্রুপের অফিসিয়াল কর্পোরেট লোগো হিসেবে ব্যবহৃত হবে। শিক্ষার্থীদের সৃজনশীল মেধাকে একটি স্থায়ী ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার এক অনন্য সুযোগ দিচ্ছে এই আয়োজন।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, শুধুমাত্র আন্ডার-গ্র্যাজুয়েট পর্যায়ের শিক্ষার্থীরা ব্যক্তিগতভাবে (Individual) এতে অংশ নিতে পারবেন। কোনো দলগত সাবমিশন গ্রহণ করা হবে না। সম্পূর্ণ প্রতিযোগিতাটি একটি একক রাউন্ডের মাধ্যমে পরিচালিত হবে। প্রাথমিক লোগো সাবমিশন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি অফলাইনে আয়োজিত হবে।

প্রতিযোগীদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় পুরস্কার। সর্বমোট ২ লাখ ২৫ হাজার টাকার প্রাইজ পুল বিজয়ীদের মধ্যে প্রদান করা হবে। এছাড়া প্রতিযোগীদের জন্য কর্পোরেট আবহে নিজেদের দক্ষতা প্রদর্শন এবং ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকছে।

আয়োজক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ক্লাব (ডিইউএমসি) জানায়, তারা দীর্ঘকাল ধরে শিক্ষার্থীদের নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শামীম গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে দেশের তরুণ ডিজাইনারদের একটি বড় মঞ্চ প্রদান করাই ‘ইঙ্কওয়ার্কস’-এর মূল উদ্দেশ্য। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি কর্পোরেট জগতের চাহিদা সম্পর্কে জানতে পারবে এবং তাদের সৃজনশীলতা জাতীয় পর্যায়ে উপস্থাপনের সুযোগ পাবে।

ইচ্ছুক প্রতিযোগীদের অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে তাদের ডিজাইন জমা দিতে অনুরোধ জানানো হয়েছে। প্রতিযোগিতার বিস্তারিত তথ্য এবং নিবন্ধনের নিয়মাবলি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ক্লাবের অফিসিয়াল ফেসবুক পেজে পাওয়া যাবে।

পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনু…
  • ০৬ নভেম্বর ২০২৬
কুবি শিক্ষার্থী-পুলিশের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি
  • ০৬ নভেম্বর ২০২৬
ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লব: জেনারেল জিয়া থেকে জনতার জিয়া
  • ০৬ নভেম্বর ২০২৬
চুরি করতে এসে ধাওয়া খেয়ে নারিকেল গাছের মাথায় চোর, নামাতে বি…
  • ০৬ নভেম্বর ২০২৬
ভবন দখলের হুমকির পর জাবি ছাত্রদল নেতা সেলিম রেজা বহিষ্কার
  • ০৬ নভেম্বর ২০২৬
ঢাবি ভিসির জাপান-কোরিয়া সফরে যত অর্জন
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950