ছাত্রদল নেতার উদ্যোগ

জ্বালানি অপচয় রোধে ঢাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন

১২ এপ্রিল ২০২৬, ০৫:২০ PM
ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি আয়োজন করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ

ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি আয়োজন করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ © সংগৃহীত

বৈশ্বিক সংকটকালীন মুহূর্তে পানি ও বিদ্যুৎ অপচয় রোধে সচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি আয়োজন করেছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। রবিবার (১২ এপ্রিল) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘বৈশ্বিক সংকটকালীন মুহূর্তে আমরা আমাদের দায়িত্ব পালন করছি কিনা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয় । ১২.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীর সামনে থেকে শুরু হয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে, কলা অনুষদ,ভিসি চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করা হয়।

ক্যাম্পেইনের আয়োজক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন, ‘চলমান বৈশ্বিক সংকটের এই সময়ে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি আমরা কি আমাদের দায়িত্ব পালন করছি? আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট অপচয়ই আজ পানি ও বিদ্যুতের সংকটকে আরও তীব্র করে তুলছে। অথচ সামান্য সচেতনতা এবং অভ্যাসের ছোট পরিবর্তনই বড় সাশ্রয়ের পথ দেখাতে পারে।’


তিনি আরও বলেন, ‘আমরা আমাদের জীবনকে আরামদায়ক করতে গিয়ে প্রায়ই পানি ও বিদ্যুতের অযাচিত ব্যবহার করি। একটি অপ্রয়োজনীয় জ্বালানো বাতি কিংবা একটি খোলা ট্যাপ আমাদের কাছে তুচ্ছ মনে হলেও, এসব ছোট ছোট অপচয় যখন অসংখ্য মানুষের জীবনে যুক্ত হয়, তখন তা বড় সংকটে পরিণত হয়। চাহিদা যতই বাড়ুক, সরবরাহ সীমিত এটাই বাস্তবতা।’

তৌহিদুল বলেন, ‘বিদ্যুৎ অপচয় রোধ করা শুধু খরচ কমানোর বিষয় নয়; এটি পরিবেশ রক্ষার সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার মানেই অতিরিক্ত জ্বালানি পোড়ানো, যা পরিবেশের জন্য ক্ষতিকর। একইভাবে পানি যা আমাদের জীবনের অপরিহার্য উপাদান তা সীমাহীন নয়। পৃথিবীতে প্রচুর পানি থাকলেও ব্যবহারযোগ্য বিশুদ্ধ পানির পরিমাণ খুবই কম।’

কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক রেজাউল করিম রাশেদ, সহ সাধারণ সম্পাদক ইউছুফ ফরহাদ, সহ সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, সদস্য মোহাম্মদ রফিকউল্লাহসহ বিভিন্ন হল ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র‍্যাকের পৃষ্ঠপোষকতায় ইবিতে স্থাপিত হচ্ছে ‘ক্যারিয়ার হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা ও পুষ্টি নিশ্চিত অত্যন্ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারিকরণের ৮ বছর পর ৫ শিক্ষককে এডহক নিয়োগ দিল মন্ত্রণালয়
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক কুমনে ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না দিলেই লুট-নির্যাতন, যমুনার চরে জিম্মি বাথানমালিকেরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9